প্রকাশিত: ১৬/১০/২০১৬ ৯:৩০ পিএম

আতিকুর রহমান মানিক, কক্সবাজার::

কক্সবাজার জেলার দশ হাজার পাঁচশত জেলে পরিবারকে দেয়া হচ্ছে দুইশত দশ মেট্রিক টন চাল। জেলার ৮ উপজেলায়  মা ইলিশ আহরন নিষিদ্ধকালীন সময়ে মাছ ধরা থেকে বিরত থাকার জন্য ইলিশ আহরন সম্পৃক্ত ১০৫০০ জেলে পরিবারের অনুকুলে বিশেষ ভিজিএফ খাদ্যশষ্য  সহায়তা হিসাবে ২০ কেজি হারে এসব চাল দেয়া হচ্ছে। দুর্যোগ ব্যবস্হাপনা অধিদপ্তর প্রেরিত এক পত্রের প্রেক্ষিতে উপরোক্ত চাল বরাদ্দের নির্দেশ দেন জেলা প্রশাসক কার্যালয়ের দুর্যোগ ব্যবস্হাপনা ও ত্রান শাখা। ১৪ অক্টোবর জেলা প্রশাসক মোঃ আলী হোসেন স্বাক্ষরিত এক পত্রে জানা যায়, উপরোক্ত কর্মসূচীর অংশ হিসাবে সদর উপজেলায় ১৯২৬,  মহেশখালী উপজেলায় ২৪৭০, চকরিয়া উপজেলায় ৯০৬, টেকনাফ উপজেলায়  ১৭৮২, উখিয়া উপজেলায় ৫৬০, রামু উপজেলায় ৩৮৭, পেকুয়া উপজেলায় ৬৮৩ ও কতুবদিয়া উপজেলায় ১৭৮৬ টি জেলে পরিবারসহ ১০৫০০ জেলে পরিবারে ২০ কেজি করে মোট ২১০ মেট্রিক টন চাল প্রদান করা হবে। এ ব্যাপারে ব্যবস্হা নিতে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারদের নির্দেশ দেয়া হয়েছে বলে জানা গেছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...

জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি

টেকনাফের সাংবাদিক জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। অনুসন্ধানী সাংবাদিকতাসহ ...
Single Page Footer