প্রকাশিত: ১৬/০৫/২০১৬ ৯:৩৭ পিএম

jamatঢাকা: জামায়াতে ইসলামীকে আগামী জুন মাসেই রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করা হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় মন্ত্রী একথা বলেন। ১৭ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচন সভাটির আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।

মন্ত্রী বলেন, আগামী ১ জুন বাজেট অধিবেশন শুরু হতে যাচ্ছে। সেই অধিবেশনে যুদ্ধাপরাধীর দল হিসেবে জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করা হবে। মুক্তিযোদ্ধাদের দাবি অনুযায়ী বাংলাদেশে যুদ্ধাপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্তের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

ক্ষমতাসীন আওয়ামী লীগ, কমিউনিস্ট পার্টিসহ বাম ঘরানার সব রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন জামায়াতের রাজনীতি নিষিদ্ধের দাবিতে সোচ্চার।

মোজাম্মল হক আরো বলেন, ‘ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যোগাযোগ করে সরকার পতনের চেষ্টায় সফল হবে বলে বিএনপি আসলাম চৌধুরীকে প্রোমোশন দিয়ে যুগ্ম মহাসচিব বানিয়েছে। বিএনপি মনে করেছিল ইসরায়েলের সঙ্গে সরকার পতনের ষড়যন্ত্রে তার ব্যাপক ভূমিকা থাকবে। কিন্তু সব জানাজানি হয়ে গেছে। গোয়েন্দারা তাকে গ্রেপ্তার করেছে। এখন সব বেরিয়ে আসবে এবং এই ষড়যন্ত্রের সঙ্গে আরো কারা জড়িত ছিল, সেটিও বেরিয়ে আসবে।’

সংগঠনের সভাপতি চিত্রনায়ক ফারুকের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন সহসভাপতি চলচ্চিত্র অভিনেতা ড্যানি সিডাক, সাধারণ সম্পাদক ফালগুনী হামিদ, মহানগর আওয়ামী লীগের প্রাক্তন সহসভাপতি ফয়েজ উদ্দিন আহমেদ, আওয়ামী লীগ উপকমিটির নেতা এমএ করিম প্রমুখ।

– See more at: http://www.bd24live.com/bangla/article/91034/index.html#sthash.9KS3SAug.dpuf

পাঠকের মতামত

বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগ চান স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ও সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ...

প্রতিরক্ষা, বাণিজ্য ও রোহিঙ্গা ইস্যুতে তারেক রহমান-এরদোয়ান বৈঠক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ ...

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা মন্ত্রীর বৈঠক: রোহিঙ্গা সংকট ও অর্থনৈতিক করিডর নিয়ে আলোচনা

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের ...

বিমানবাহিনীর চাকরিচ্যুত কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরখানে তুরাগ নদী থেকে বিমানবাহিনীর চাকরিচ্যুত কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। বুধবার ...