ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৫/১২/২০২৪ ৭:৫৬ এএম

কক্সবাজারের টেকনাফে মালয়েশিয়া পাচারের প্রতিশ্রুতিতে জিম্মি করে মুক্তিপণ আদায়কালে ৩০ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) সকালে বিশেষ অভিযান পরিচালনা করে নারী ও শিশুসহ ৩০ রোহিঙ্গাকে উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন। তিনি জানান, শনিবার সকালে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী পাড়ায় এ অভিযান চালানো হয়। তবে অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধার হওয়াদের মধ্যে ১৫ জন পুরুষ, ৩ জন নারী ও ১২ জন শিশু রয়েছে। তারা সকলে উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

ওসি গিয়াস উদ্দিন বলেন, শনিবার সকালে টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী পাড়া এলাকায় জনৈক ব্যক্তির বসত ঘরে মালয়েশিয়া পাচারের উদ্দেশে জড়ো করে জিম্মিপূর্বক মুক্তিপণ আদায়ের খবর পায় পুলিশ। পরে পুলিশের একটি দল অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩/৪ জন দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দা জনৈক সাইফুল ইসলামের বসত ঘরে তল্লাশি চালিয়ে ৩০ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়।

ওসি আরও বলেন, উদ্ধার রোহিঙ্গারা জানিয়েছেন দালাল চক্রের লোকজন মালয়েশিয়া পাচারের উদ্দেশে জড়ো করেছিল। পরে তাদের জিন্মি করে দালালরা মুক্তিপণ আদায় করে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer