প্রকাশিত: ২০/০৭/২০১৬ ৮:১৩ এএম

নিউজ ডেস্ক: ভারতের ইসলামি চিন্তাবিদ, বক্তা ও লেখক জাকির নায়েকের পাশে দাঁড়ালেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এক ঘনিষ্ঠ সহযোগী। হায়দারাবাদের মাওলানা আজাদ ন্যাশনাল উর্দু বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও মোদির ঘনিষ্ঠ সহযোগী জাফর স্বরেশওয়ালা বলেন, জাকির নায়েক সন্ত্রাসবাদের পক্ষে নন।

এর আগে, গত ১ জুলাই ঢাকার গুলশানের আর্টিসান রেস্তোরাঁয় হামলাকারী পাঁচ জঙ্গির মধ্যে রোহান ইমতিয়াজ ও নিবরাস ইসলাম গত বছর ভারতের এই বক্তার কথা উদ্ধৃত করে ফেসবুকে পোস্ট করে। এরপরই সৌদি আরবের মদিনা সফরে থাকা জাকির নায়েকের বিরুদ্ধে জঙ্গি তৎপরতায় ইন্ধন দেওয়ার অভিযোগ ওঠে।

জঙ্গিবাদে ইন্ধনের অভিযোগে ভারত ও বাংলাদেশে জাকির নায়েকের পিস ফাউন্ডেশন পরিচালিত পিস টিভির সম্প্রচার বন্ধ করে দেয়া হয়।

স্থানীয় টেলিভিশন চ্যানেল নিউজটুয়েন্টিফোর’কে দেয়া এক সাক্ষাতকারে জাফর স্বরেশওয়ালা জাকির নায়েককে সমর্থন জানিয়ে বলেন, তিনি (জাকির নায়েক) দেশবিরোধীও নন এবং সন্ত্রাসবাদের পক্ষেও নন। মাওলানা আজাদ ন্যাশনাল উর্দু বিশ্ববিদ্যালয়ের এই উপাচার্য আরো বলেন, তারা পরস্পরকে গত ২০ বছরেরও বেশি সময় ধরে চেনেন এবং তিনি (নায়েক) কখনোই সন্ত্রাসী এবং সন্ত্রাসবাদকে উৎসাহিত করেননি।

এদিকে, গত শুক্রবার সৌদি আরবের মদিনায় স্কাইপির মাধ্যমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজেকে নির্দোষ দাবি করেন জাকির নায়েক।

পাঠকের মতামত

মিয়ানমারে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ১২

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনে গৃহযুদ্ধের কারণে বাস্তুচ্যুত হওয়া মানুষের এক আশ্রয় শিবিরে বিমান হামলা চালিয়েছে ...

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ৩৮ জেলে আটক, ২২৫০ কেজি মাছ জব্দ

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন দক্ষিণ সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জেলেকে ...

রোহিঙ্গা গণহত্যা: আন্তর্জাতিক বিচার আদালতে মামলার রায় ১৯ নভেম্বর

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে গাম্বিয়ার করা ঐতিহাসিক মামলার রায় ঘোষণা ...

হিন্দু নারীকে বিয়ে করলেন জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ নিধি রাজদান নামে এক হিন্দু নারী সাংবাদিককে ...

আরসার আতঙ্কে বাংলাদেশ সীমান্তের ২০ গ্রাম সরাতে চায় আরাকান আর্মি

মিয়ানমারের জান্তা বাহিনীর হাত থেকে রাখাইন রাজ্যের হাতছাড়া হওয়া অঞ্চলগুলো পুনরুদ্ধারে সেনাবাহিনীর নতুন করে শুরু ...