প্রকাশিত: ৩০/০৮/২০১৬ ৯:৪০ পিএম

Kawkhali olama humanchain News- 30-08-2016 [Max Width 320 Max Height 240]জয়নাল আবেদীন, কাউখালী থেকে::
দেশব্যাপী চলমান জঙ্গি হামলা ও সন্ত্রাসের বিরুদ্ধে মনববন্ধন কাউখালী করেছে কওমী ওলামা কল্যাণ ফাউন্ডেশন। মঙ্গলবার (৩০ আগষ্ট) সকাল ১১টায় কাউখালী প্রেসক্লাব চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কওমী ওলামা কল্যাণ ফাউন্ডেশন কাউখালী শাখার সভাপতি মাওলানা আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা পুলিশ লাইন মসজিদের খতীব আলহাজ্ব হযরত মাওলানা মনসরুল হক জিহাদী। বিশেষ অতিথি ছিলেন, রাঙামাটি রিজার্ভ বাজার জামে মসজিদের খতীব মাওলানা শহিদ উল্লাহ, কাউখালী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বাহার মিয়া, ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা আবুল হাসেম।

বক্তব্য রাখেন, কওমী ওলামা কল্যাণ ফাউন্ডেশনের সাধারন সম্পাদক হাফেজ আবুল হোসেন, যুগ্ম সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক মাওলানা সানা উল্লাহ, সদস্য মাওলানা মুছা, ওমর ফারুক, মোঃ নুর হোসেন, মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা ইউসুফ আলী, মাওলানা গোলাম ফারুক প্রমুখ।

প্রধান অতিথি বলেন, ইসলামে জঙ্গীবাদের কোন স্থান নেই, জঙ্গীরা দেশ ও মানবতার শত্রু। তাদের বিরুদ্ধে আলেম সমাজ ও সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলতে হবে। তিনি বলেন, জঙ্গী ও সন্ত্রাবাদের সাথে কোন মাদ্রাসা ছাত্র বা আলেম সমাজ জড়িত রয়েছে এমন কোন প্রমান কেউ দিতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। আলেম সমাজ ঐক্যবদ্ধ হলে সন্ত্রাসী ও জঙ্গীরা পালানোর সুযোগ পাবে না।

এছাড়া বক্তারা বলেন, আন্তর্জাতিক চক্র মুসলমানদেরকে ধ্বংস করতে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সন্ত্রাবাদ ও জঙ্গীবাদ এটি একটি রাষ্ট্রীয় সমস্যা। সাধারণ মানুষকে হয়রানি না করে প্রকৃত সন্ত্রাসীদের ধরতে আলেম সমাজ সরকার ও প্রশাসনকে সবধরণের সহযোগীতা দিতে প্রস্তুত রয়েছে।

বক্তারা বলেন, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে এটি পরিকল্পিত আক্রমন। এমন পরিস্থিতি থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হলে সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। পাশাপাশি অভিভাবকদের আরো বেশী সচেতন হতে হবে। উদাসীন ছাত্র-ছাত্রীদের ব্যাপারে অভিভাবকরা বিশেষ নজর দিতে হবে। হতাশাগ্রস্থ ছাত্র-ছাত্রীদের দূরে ঠেলে না দিয়ে তাদের সাথে বন্ধুত্বসূলভ আচরণের মাধ্যমে সমস্যাগুলো চি‎িত করতে হবে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...