ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না হলে সাংগঠনিক সংকটের আশঙ্কা

ছাত্রদল ও বিএনপির ত্যাগীদের মূল্যায়নের আহ্বান সাবেক ছাত্রনেতা রাসেল মাহমুদের

ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৪/০৮/২০২৬ ১২:২২ এএম

কক্সবাজারের উখিয়া কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও হলদিয়া দক্ষিণ ছাত্রদলের সাবেক সভাপতি রাসেল মাহমুদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের আহ্বান জানিয়েছেন।

সোমবার (৩ আগস্ট) এক লিখিত বক্তব্যে তিনি বলেন, অতীতে দীর্ঘ সময় ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি হিসেবে ছাত্রলীগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। রাজপথ, সভা-সমাবেশ, সেমিনার এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সংগঠনটি সক্রিয় ছিল। এর পেছনে আওয়ামী লীগের কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের নেতৃত্বের মূল্যায়ন ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বলেও তিনি উল্লেখ করেন।

অপরদিকে, বর্তমানে বিএনপি ক্ষমতায় থাকলেও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে দেশের বিভিন্ন ইউনিটে প্রত্যাশিত সাংগঠনিক কার্যক্রম দেখা যাচ্ছে না বলে দাবি করেন রাসেল মাহমুদ। তাঁর ভাষ্য, আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা অনেক ত্যাগী নেতাকর্মী বর্তমানে নিষ্ক্রিয় হয়ে পড়েছেন।

তিনি বলেন, এ সময়ে ছাত্রদলের সাংগঠনিক বিস্তার, নতুন নেতৃত্ব গড়ে তোলা এবং সৃজনশীল ছাত্রসমাজকে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া প্রয়োজন ছিল। কিন্তু বিভিন্ন সাংগঠনিক দুর্বলতা ও দায়িত্বশীলদের সিদ্ধান্তের কারণে সেই লক্ষ্য অর্জিত হচ্ছে না বলে তিনি মনে করেন।

রাসেল মাহমুদ আরও বলেন, ছাত্রদলকে রাজনৈতিকভাবে অগ্রাধিকার না দিলে ভবিষ্যতে বিএনপিকে সাংগঠনিক সংকটের মুখোমুখি হতে হতে পারে। তাই ছাত্রদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের যেসব নেতাকর্মী অতীতে আন্দোলন-সংগ্রামে সাহসিকতার পরিচয় দিয়েছেন, তাদের সঙ্গে বসে মূল্যায়ন ও সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি।

পাঠকের মতামত

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুর চিকিৎসায় অবহেলার অভিযোগ!

 উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. মিথিলা কানুনগোর বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা, অসদাচরণ এবং ...

উখিয়ায় মন্দিরে হামলা: দুই পক্ষের ভিন্ন দাবি, তদন্তে জমি বিরোধের ইঙ্গিত

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের চেনছড়ি এলাকায় বৌদ্ধ মন্দিরে হামলা, বুদ্ধমূর্তি ভাঙচুর এবং সংখ্যালঘু পরিবারের ...

উখিয়ায় বর্জ্য থেকে হবে সার ও বিদ্যুৎ, নির্মিত হচ্ছে আধুনিক সমন্বিত প্ল্যান্ট

কক্সবাজারের উখিয়া উপজেলার দীর্ঘদিনের বর্জ্য ব্যবস্থাপনা সমস্যা সমাধানে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা (ইন্টিগ্রেটেড ওয়েস্ট ম্যানেজমেন্ট) প্ল্যান্ট ...

পালংখালী তে যুবদল নেতার ‘মাদক’ সিন্ডিকেট! ৫০ হাজার ইয়াবা ছিনতাই

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থ্যাংখালী এলাকায় ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক রবিউল বশর ডাবলু, তার ...

উখিয়ায় অনিয়ন্ত্রিত বর্জ্যে পরিবেশ বিপর্যয়, সমন্বিত ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

কক্সবাজারের উখিয়া উপজেলার বাজার, স্টেশন এলাকা এবং কক্সবাজার-টেকনাফ মহাসড়কের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিতভাবে বর্জ্য ...
Single Page Footer