ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৮/০৮/২০২৬ ১০:৪৩ এএম

কক্সবাজার সদর মডেল থানা এলাকার কলাতলী রোডের ‘সি ব্রিজ রিসোর্ট’ থেকে সজীব নামের ১৯ বছর বয়সী এক আসামিকে গ্রেপ্তার করা হয়। যার নামে রাজধানীর যাত্রাবাড়ি থানায় একটি চুরির মামলা রয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) কক্সবাজার থেকে ওই যুবককে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা-পুলিশ। এ সময় তার হেফাজত থেকে চুরি হওয়া ৮ লাখ ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি চুরি মামলার তদন্তের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের অংশ হিসেবেকক্সবাজার সদর মডেল থানা এলাকার কলাতলী রোডের ‘সি ব্রিজ রিসোর্ট’ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া নগদ ৮ লাখ ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ

পাঠকের মতামত

পাহাড়ে জিম্মি, সাগরে মৃত্যু: টেকনাফে মানবপাচারের ভয়াবহ নেটওয়ার্ক

টেকনাফের গহিন পাহাড় থেকে বঙ্গোপসাগরের উপকূল পর্যন্ত মানবপাচারকারীদের তৎপরতা থামছে না। কখনো চাকরির প্রলোভন, কখনো ...

সেন্টমার্টিনগামী জাহাজের টিকিট প্রতারণা, অতিরিক্ত ভাড়া আদায়ে বাড়ছে পর্যটকদের ভোগান্তি

‎দীর্ঘ সময় বন্ধ থাকার পর সম্প্রতি পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ...