ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩/০৬/২০২৬ ১০:২৬ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত চার থেকে ছয় লেনে উন্নীত করা হবে। কৃষক ও লবণচাষিরা যাতে উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পায় বিএনপি সরকার সেই ব্যবস্থা গ্রহণ করবে।

শনিবার ( ১৩ জুন) সন্ধ্যায় চকরিয়া কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় আয়োজিত জনসভায় এ কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, সদ্য বাজেট ঘোষণার পর বাজারে জিনিসের দাম বাড়েনি। যারা বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে তারা সবাই বলেছেন, ঘোষিত বাজেট গণমুখী বাজেট। অথচ যারা ’৭১ সাল থেকে ’৮৬, ’৯৬ ও ২০০৮ সালে দেশের জনগণকে বিভ্রান্ত করেছিল, আবার তারাই গণমুখী বাজেটের বিরুদ্ধে রাস্তায় প্রতিবাদ বিক্ষোভ করছে। এ দলটি জনগণের রাজনীতি করে না। এরা মিথ্যা টিকিট বিক্রি করে মানুষকে ঠকিয়ে ভোট নিয়ে ক্ষমতায় যেতে চায়। এখন কী আমরা ধরে নেব সিগারেট এবং মদের ট্যাক্স বাড়ানোই বিরোধী দল ক্ষুব্ধ হয়েছে।

কক্সবাজারের মাটি বিএনপির ঘাঁটি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ঘোষিত বাজেটে কিডনি ডায়ালাইসিস, হার্টের চিকিৎসা, বাইপাস সার্জারি, চোখের সানি চিকিৎসা সামগ্রীতে ট্যাক্স ফ্রি ও কমিয়েছি। আমরা দেশের স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তন আনতে চাই।

তিনি আরও বলেন, দেশের লাখো কোটি মা-বোনদের স্বাবলম্বী করার জন্য আমরা ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছি। কৃষক কার্ডের জন্য বাজেটে পর্যাপ্ত বরাদ্দ রাখা হয়েছে। সরকার আগামী এক বছরে সারা দেশে পর্যায়ক্রমে ৪০ লাখ ফ্যামিলি ও কৃষি কার্ড বিতরণ করবে।

উপজেলা বিএনপির সভাপতি আলহাজ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...