প্রকাশিত: ০১/০৮/২০১৬ ১০:২০ পিএম

mail.google.comবার্তা পরিবেশক ::

চকরিয়া সিটি কলেজের উদ্যোগে দেশে জঙ্গিবাদ, সন্ত্রাস বিরোধী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১ আগস্ট সকাল ১১ টায় কলেজ মাঠ প্রাঙ্গণে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ সালাহ উদ্দিন খালেদের সভাপতিতে মানববন্ধ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

কলেজের অধ্যাপক মনজুর আলমের সঞ্চলনায় সমাবেশে বক্তারা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, ঠিক সেই মূহুর্তে দেশী-বিদেশী চক্ররা দেশের অর্জনকে ধ্বংস করার ষড়যন্ত্র শুরু করেছে। জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন ও সমাবেশে বক্তারা আরো বলেন- সন্ত্রাসীদের কোন পরিচয় নেই। তারা দেশ ও জাতীর শত্রু। এদের চিহ্নিত করে সামাজিকভাবে বয়কট করতে হবে। জঙ্গিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন, চকরিয়া সিটি কলেজের অধ্যাপক জহির আহমদ, অধ্যাপিকা সাবিনা ইয়াছমিন, অধ্যাপক আবদুল কাদের, অধ্যাপক এসএম নজরুল ইসলাম তাসনীম, অধ্যাপক মোহাম্মদ মহিউদ্দিন, অধ্যাপক নরেশ রুদ্র, অধ্যাপক মোহাম্মদ ফরহাদ, অধ্যাপিকা আয়রিন আলম, অধ্যাপক আবদুল মালেক, অধ্যাপিকা আফরোজা খানম, মাওলনা আ.ন.ম মহিউদ্দিন, (প্রদর্শক ) জেপুলিয়ান দত্ত, বেলাল উদ্দিনসহ কলেজের সকল ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকার গন্যমান্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

মাদক সম্পৃক্ততার অভিযোগে কক্সবাজারের ৩৯৮জন এপিবিএন সদস্যকে বদলী

মাদক সম্পৃক্ততার অভিযোগে কক্সবাজারে কর্মরত ৩৯৮জন এপিবিএন সদস্যকে একযোগে বদলী করা হয়েছে। বাংলাদেশ পুলিশ আর্মড ...

কক্সবাজার সৈকতে শাওয়ার, চেঞ্জিং রুম ও রাতের আলোর পরিকল্পনা

পর্যটকদের সুযোগ-সুবিধা ও নিরাপত্তা বাড়াতে কক্সবাজার সমুদ্রসৈকতে ফ্রেশ ওয়াটার শাওয়ার, চেঞ্জিং রুম, লকার, ক্যাফে, পর্যটক ...

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার তিন সংকট, ব্যাটালিয়ন চায় এপিবিএন

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় জনসংখ্যার ভারসাম্যহীনতা, নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ এবং মাদক নিয়ন্ত্রণÑ এই তিনটিকে প্রধান ...

রামুতে মিছিলের প্রস্তুতিকালে মোনাফ সিকদার সহ নি’ষি’দ্ধ যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

কক্সবাজারের রামুতে মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে ...

উখিয়ায়  এজেন্ট ব্যাংক আউটলেট  প্রতারণা মামলায় ঢাকায় গ্রেপ্তার ইউছুপ

কক্সবাজারের উখিয়ায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেটকে কেন্দ্র করে দায়ের করা প্রতারণা ও জালিয়াতির মামলার ...
Single Page Footer