প্রকাশিত: ০৯/০৯/২০১৬ ৯:৪৫ পিএম

এ.এম হোবাইব সজীব, চকরিয়া: 
কক্সবাজারের চকরিয়ায় সড়ক দূর্ঘটনায় মো. আমির হোসেন (৮) নামের এক শিশু নিহত হয়েছে। শিশুটি উপজেলার বরইতলী আলমনগর গ্রামের আবদুল হামিদের ছেলে। গতকাল শুক্রবার বিকাল পৌঁনে ৪টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের বরইতলী রাস্তার মাথাস্থ মোড়াইল্যাপাড়া নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রমতে, অজ্ঞাত একটি চেয়ারকোচ কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উল্লেখিত স্থানে রাস্তা পারাপারের সময় শিশু আমির হোসনকে চাপা দিলে ঘটনাস্থলে সে প্রাণ হারায়। এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চিরিঙ্গা হাইওয়ে পুলিশ আইসি আবুল হোসেন মজুমদার। ঘটনার তদন্তকারী কর্মকর্তা এসআই নুরুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে বলেন, গাড়িটি অজ্ঞাত। ফলে কি ধরনের চেয়ারকোচ তা নির্ণয় করা যায়নি। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...
Single Page Footer