প্রকাশিত: ২৫/০৫/২০২০ ৩:৪৬ পিএম

আবদুল মজিদ, চকরিয়া:
কক্সবাজারের চকরিয়া উপজেলায় করোনা আক্রান্ত হয়ে ইসলামিক ফাউন্ডেশনের স্থানীয় কার্যালয়ের মডেল কেয়ারটেকার আলহাজ্ব হাফেজ মাওলানা সিরাজ উল্লাহ (৬৫)এর মৃত্যু হয়েছে, ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহির রাজিউন। আজ সোমবার সকাল ১১ ঘটিকার দিকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন সেন্টারে তিনি মারা যান। এর আগে সকাল সাড়ে ৭টায় তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে আইসোলেশনে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পর তার তীব্র জ্বর ও শ্বাসকষ্ট বেড়ে যায়। সকাল ১১ টার দিকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তির নাম হাফেজ সিরাজ-উদ্দৌলা (৬৫) ইসলামিক ফাউন্ডেশন চকরিয়া অফিসের মডেল কেয়ারটেকার এবং উত্তরকাহারিয়াঘোনা খোন্দকারপাড়া জামে মসজিদের খতিব ছিলেন। তিনি চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হালকাকারা গ্রামের মৃত মাওলানা আবদুর রহমানের দ্বিতীয় পুত্র।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহবাজ জানান, করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া সিরাজ-উদ্দৌলার নমুনা সংগ্রহের পর কক্সবাজারে পিসিআর ল্যাবে প্রেরণ করা হয় গত ১৮ মে। গত ২৪ মে রবিবার প্রকাশিত ফলাফলে তার করোনা পজিটিভ আসে। এতদিন ধরে তিনি বাড়িতেই থেকে চিকিৎসা নিচ্ছিলেন।

চকরিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান বলেন, করোনায় মারা যাওয়া ওই ব্যক্তির জানাজা, দাফন-কাফন যাতে করোনা বিধি অনুযায়ী হয় সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, চকরিয়াতে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ নিয়ে রবিবার পর্যন্ত এখানে একশ ছাড়িয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। অনেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়িও ফিরেছেন।

পাঠকের মতামত

টেকনাফ-উখিয়া উপকুলের সৈকত থেকে শামুক-ঝিনুক পাচার; প্রশাসন নির্বিকার

বঙ্গোপসাগরের টেকনাফ-উখিয়ার উপকুলের সৈকত এলাকা থেকে শামুক-ঝিনুক সংগ্রহ করে প্রতিনিয়ত পাচার করা হচ্ছে। প্রকাশ্যে শামুক-ঝিনুক ...

অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ, ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি!

টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডের পর মেরিনড্রাইভ এলাকায় অবৈধ-অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। ...

ডিএনএ টেস্টে নিহত ১০ জনের পরিচয় মিলেছে, মিলেনি ছাত্রদল নেতার স্ত্রীর পরিচয়

উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত করেছে ...

কক্সবাজারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক শাখা থেকে গ্রাহকের ৩৩ লক্ষাধিক টাকা উধাও -থানায় জিডি

কক্সবাজারের ঈদগাঁও বাসস্টেশনস্থ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ঈদগাহ শাখা থেকে এক গ্রাহকের হিসাব থেকে ...