প্রকাশিত: ১৯/০৯/২০১৬ ৯:৫১ পিএম

received_828395520631008আজিজুল হক. ঘুমধুম প্রতিনিধি::

নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত থেকে ইয়াবাসহ শফিকুল আলম ( ২৫) নামক এক মিয়ানমার নাগরিককে আটক করেছে বিজিবি ঘুমধুম বিওপির জোয়ানরা। ধৃত ব্যক্তি মিয়ানমারের মংডু থানা সদরের মৃত নুর বশরের পুত্র বলে জানা গেছে। ১৯ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩টায় জলপাইতলী করিডোর এলাকা থেকে ঘুমধুম বিজিবির নায়েব সুবেদার সাইফুল ইসলামের নেতৃত্বে একদল জোয়ান অভিযান পরিচালনা করে মিয়ানমার থেকে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ অভ্যন্তরে অনুপ্রবেশ কালে ৯৭৬ পিছ ইয়াবা বড়িসহ তাকে আটক করতে সক্ষম হয়।এসময় ধৃত ব্যক্তির কাছ থেকে রবি সীমসহ ১টি মোবাইল সেট. নগদ ১৬৪০ টাকাও উদ্ধার করা হয়। ধৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে নাইক্ষ্যংছড়ি থানায় প্রেরণ করেছে বলে জানা গেছে।

পাঠকের মতামত

রিসোর্ট ভাড়া নিয়ে সাইবার আস্তানা,কক্সবাজারে গ্রেপ্তার ৬ বিদেশি রিমান্ডে

কক্সবাজারের মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টে গোপন আস্তানা গেড়ে আন্তর্জাতিক সাইবার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার চীন ও তাইওয়ানের ...
Single Page Footer