প্রকাশিত: ১৩/০৭/২০১৬ ৭:০৭ পিএম

imagesঘুমধুম (নাইক্ষ্যংছড়ি) প্রতিনিধি ::

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে দলের নাম ব্যবহার করে ব্যাপক চাদাঁবাজি ও নারী কেলেংকারীর অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপারে ঘুমধুম ইউনিয়ন কৃষকলীগের সভাপতি গোলাম ছোবাহান সিকদার প্রতিবেদককে জানান দলীয় কর্মসূচি, জাতীয় দিবস, ইফতার মাহফিল, ঈদ পূর্ণমিলনী সহ বিভিন্ন অনুষ্টানে দলের আদেশ অমান্য করে চিঠি চাপিয়ে আমার স্বাক্ষর জালিয়াতি করে আওয়ামী অঙ্গ সংগঠনের নেতৃবিন্দ, প্রশাসনিক কর্মকর্তা ও সরকারী চাকরিজীবীদের কাছ থেকে চাঁদা আদায় করত। এ ব্যাপারে আবছার কামালকে অনেকবার সতর্ক করলেও আমার কথা কর্ণপাত করেনি। ৯নং ওয়ার্ড কৃষকলীগেরর সভাপতি চিমচামং কারবারী বলেন, আবছার কামাল বিভিন্ন সময় আমার কাছ থেকেও চাদাঁ দাবী করত। উল্লেখ্য, গত তিন বছর পূর্বে তুমব্র“ ক্যাম্প পাড়া গ্রামের মোজাফ্ফর অষ্টম শ্রেনী পড়ুয়া নাবালিকা মেয়েকে অপহরন করে বিয়ে করেন। এর আগেও আবছার কামালের বিরুদ্ধে বিভিন্ন নারী কেলেংকারীর অভিযোগ রয়েছে।

সর্বশেষ ৭ মাস পূর্বে ৭ হাজার পিস ইয়াবাসহ চট্টগ্রাম কোতোয়ালী থানা পুলিশের হাতে গ্রেফতার হয়ে ৪ মাস পরে সাজা ভোগ করে জামিনে আসে। দলের আরো অন্যান্য নেতাকর্মীদের অভিযোগের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি উপজেলা কৃষকলীগের সভাপতি মোস্তফা কামাল (লালুর) সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান আবছার কামালের চাদাবাজির কথা আমাকে মৌখিক ভাবে অনেকে অভিযোগ করেছিল, তবে কেউ লিখিত অভিযোগ করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আবছার কামালের সাথে অনেকবার যোগাযোগের চেষ্টা করেও তার মুঠোফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে ঘুমধুম ইউনিয়ন কৃষকলীগের নেতাকর্মীরা বলেন আবছার কামালের কারনে আওয়ামীলীগের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। তাই তাকে কৃষকলীগ থেকে অবহ্যতি দেওয়ার জন্য জরুরী সভা আহবান করা হবে।

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...