ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬/০৩/২০২৬ ৩:২৫ পিএম
হামলার চেষ্টাকারি মিজান

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের বেতবুনিয়া বাজারে প্রকাশ্যে সাংবাদিকের ওপর সঙ্ঘবদ্ধ হামলার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে মিজানুল বশরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দিনের আলোতে, যেখানে উপস্থিত ছিল আজিজুল হকের সন্তানরা ও সাধারণ মানুষ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাংবাদিক আজিজুল হক রানা বাজারে অবস্থানকালে হঠাৎ করে মিজানুল বশর অতর্কিত হামলার উদ্দেশ্যে তার দিকে তেড়ে আসে। পরিস্থিতি বেগতিক দেখে সাংবাদিক আজিজ আত্মরক্ষার্থে নিকটস্থ একটি দোকানের ভেতরে আশ্রয় নেন। তবে সেখানেও থেমে থাকেনি অভিযুক্ত,  অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দিতে থাকে।
এ সময় ঘটনাস্থলে উপস্থিত শিশুদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা চিৎকার করে দিকবেদিক ছুটে যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাংবাদিক আজিজ তাৎক্ষণিকভাবে পুলিশ ও সহকর্মীদের বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত মিজানুল বশর সেখান থেকে পালিয়ে যায়।
সাংবাদিক আজিজুল হক রানা জানান, এলাকায় জুয়া বন্ধে ভূমিকা রাখার কারণে ক্ষুব্ধ হয়ে ইউনিয়ন যুবদলের বহিষ্কৃত কমিটির সভাপতি মিজানুল বশর তার ওপর এ হামলার চেষ্টা চালিয়েছে। পুলিশের সহায়তায় তিনি নিরাপদে উদ্ধার হয়েছেন”।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

পাঠকের মতামত

সেন্টমার্টিনগামী জাহাজের টিকিট প্রতারণা, অতিরিক্ত ভাড়া আদায়ে বাড়ছে পর্যটকদের ভোগান্তি

‎দীর্ঘ সময় বন্ধ থাকার পর সম্প্রতি পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ...

অর্থাভাবে থেমে যায়নি চিকিৎসা, অসহায় প্রসূতির পাশে মানবিক চিকিৎসক উখিয়ার রুমি

আবারও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন কক্সবাজারের চিকিৎসক ডা. আরিফা মেহের রুমি। সংকটাপন্ন এক প্রসূতির পাশে ...

হলদিয়া পালংয়ের প্রশাসক পদে আলোচনায় এম. মনজুর আলম

রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং জনপ্রতিনিধি হিসেবে জনসম্পৃক্ততার কারণে কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ...

বোমা আতঙ্কে ট্রেনের যাত্রা বন্ধ, তল্লাশিতে মিলল ৬৭০০ পিস ইয়াবা

বোমাসদৃশ বস্তু থাকার সন্দেহে থামানো হয়েছিল কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের যাত্রা। পরে ট্রেনটির ...