প্রকাশিত: ০৬/০৭/২০১৬ ৭:১৮ পিএম

13618178_786286074841953_1525860257_nঅাজিজুল হক,ঘুমধুম(নাইক্ষ্যংছড়ি)সংবাদদাতাঃ

গত কয়েকদিনের টানা বর্ষন ও পাহাড়ী ঢলে ঘুমধুম ইউনিয়নের তুমব্রুর কোনার পাড়া প্লাবিত হয়ে প্রায় অর্ধশত পরিবার ঝুঁকিতে বসবাস করছে। নাফনদী থেকে জুয়ারের পানি প্রবেশ করার ফলে অবস্থা অারো ভয়াবহ রুপ নিচ্ছে।এদিকে সকাল থেকে সাগরে অমাবস্যা তিথির প্রবল জোয়ার হওয়ায় বন্যার পানি নামতে পারছেনা। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় চরম দুর্ভোগ পোহালেও কেউ ঘরবাড়ি ছেড়ে অাসছেনা। নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী সররাহ করতে সমস্যা হচ্ছে । বন্দি হয়ে পড়া বৃদ্ধ,শিশু সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নিরাপদে অাশ্রয় কেন্দ্রে অাশ্রয় গ্রহন করার জন্য মাইকিং,প্রচার-প্রচারনা ও উদ্ধার কাজে সহযোগিতা প্রদান করছে গ্রাউস(গ্রাম উন্নয়ন সংগঠন)সিফরডির ইউনিয়ন সমন্বয়কারী জমির উদ্দিন ও পিসিএমসি’র সদস্যগন। এক প্রতিক্রিয়ায় গ্রাউসের ইউনিয়ন সমন্বয়কারী জমির উদ্দিন বলেন মহিলা শিশু বিষয়ক ও তথ্য মন্ত্রণালয়ের অধিনে এবং ইউনিসেফের অর্থায়নে গ্রাউস(সিফরডি)বিভিন্ন সমাজসেবা,সচেতনা ও উন্নয়ন মুলক কর্মকান্ড বাস্তবায়ন করছে।

পাঠকের মতামত

অর্থাভাবে থেমে যায়নি চিকিৎসা, অসহায় প্রসূতির পাশে মানবিক চিকিৎসক উখিয়ার রুমি

আবারও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন কক্সবাজারের চিকিৎসক ডা. আরিফা মেহের রুমি। সংকটাপন্ন এক প্রসূতির পাশে ...

হলদিয়া পালংয়ের প্রশাসক পদে আলোচনায় এম. মনজুর আলম

রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং জনপ্রতিনিধি হিসেবে জনসম্পৃক্ততার কারণে কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ...

বোমা আতঙ্কে ট্রেনের যাত্রা বন্ধ, তল্লাশিতে মিলল ৬৭০০ পিস ইয়াবা

বোমাসদৃশ বস্তু থাকার সন্দেহে থামানো হয়েছিল কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের যাত্রা। পরে ট্রেনটির ...

উখিয়ায় মাদকবিরোধের জেরে দুই পক্ষের গোলাগুলি, অস্ত্র-কার্তুজসহ গ্রেপ্তার ৪

কক্সবাজারের উখিয়ার পালংখালীতে দুই পক্ষের মধ্যে প্রায় ৩০ মিনিট ধরে গোলাগুলির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে ...