
কক্সবাজারের উখিয়া উপজেলার কোর্টবাজার এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
দুর্ঘটনার পর দায় এড়াতে ঘাতক পিকআপটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (২৭ এপ্রিল) রাত আনুমানিক ১ ঘটিকার সময় কোর্টবাজার এলাকায় বেপরোয়া গতিতে চলা একটি পিকআপ একটি রিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই গুরুতর আহত হন একজন শ্রমিক। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে তিনি সড়কের ডিভাইডার স্থাপনের কাজে নিয়োজিত ছিলো বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে উখিয়া থানার সামনে গাড়িটি আটকানোর চেষ্টা করে স্থানীয়রা । এ সময় চালক আরও বেপরোয়া গতিতে পালিয়ে যাওয়ার সময় পথের মধ্যে দুটি রিকশাকে ধাক্কা দিয়ে ভেঙে তছনছ করে দেয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে স্থানীয় জনতার সহায়তায় টেকনাফের নয়াপাড়া এলাকায় গিয়ে ঘাতক পিকআপটি আটক করা হয়। তবে এ ঘটনায় চালককে আটক করা হয়েছে কিনা প্রতিবেদন লিখার আগ পর্যন্ত তা নিশ্চিত হওয়া যায়নি।


পাঠকের মতামত