প্রকাশিত: ০৭/০৯/২০১৬ ৬:১৩ পিএম

উখিয়া নিউজ ডেস্কঃsudi

কুয়েতে বাংলাদেশি শ্রমিক নিয়োগের ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। এর আগেও দেশটিতে বাংলাদেশি শ্রমিকদের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তবে কয়েক মাস আগে বাংলাদেশী শ্রমিক নিয়োগের ক্ষেত্রে নিয়োগকারীকে অবশ্যই নিজের বাড়ি থাকতে হবেÑ এমন বেশকিছু শর্ত জুড়ে দেয়া হয়। এমন শর্তসাপেক্ষে বাংলাদেশি শ্রমিক নিয়োগ উন্মুক্ত করা হয়েছিল। এ খবর দিয়েছে কুয়েত টাইমস। খবরে বলা হয়, সোমবার বাংলাদেশি শ্রমিক নিয়োগে নতুন করে নিষেধাজ্ঞা জারির এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দেশটির নাগরিকত্ব ও পাসপোর্ট বিষয়ক আন্ডারসেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট শেখ মাজেন আল-জারাহ এই সিদ্ধান্ত নেন। গত সপ্তাহের শেষ নাগাদ কুয়েতে বাংলাদেশিদের সংখ্যা ২ লাখে পৌঁছেছে। এমন পরিসংখ্যান দেখেই নেয়া হয় সিদ্ধান্তটি। নিরাপত্তা সূত্রের উদ্বৃতি দিয়ে দৈনিক আল-আনবা পত্রিকা এ খবর ছেপেছে। সূত্রটি জানিয়েছে, এটা জানা যায়নি যে, শেখ মাজেন ভবিষ্যতে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন কি না কিংবা বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগের ক্ষেত্রে আরও কঠোর কোনো নিয়ন্ত্রণ বা আইন আরোপের ঘোষণা দিবেন কি না।

পাঠকের মতামত

 

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...

চীনের চালে কোণঠাসা মিয়ানমারের বিদ্রোহীরা, তাহলে কি আবার জান্তারই জয় হচ্ছে

মিয়ানমারের গহিন জঙ্গলে বিপ্লবের লাল পতাকাকে স্যালুট দিচ্ছেন পিছু হটতে থাকা বিদ্রোহীরা। তাঁরা গণতন্ত্রের লড়াই ...

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা চরমে: ইরানে যুক্তরাষ্ট্রের একাধিক বিমান হামলা, আহত বহু

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের একাধিক ...