প্রকাশিত: ২৩/০৭/২০১৬ ৮:০৯ এএম

কুমিল্লা: কুমিল্লার লাকসামে বিয়ে বাড়িতে দাওয়াত খেতে এসে এক তরুণী গণধর্ষণের শিকার হয়েছেন।এ ঘটনায়  ধর্ষিতার মা বাদী হয়ে মামলা দায়ের করার পর বৃহস্পতিবার রাতে প্রধান আসামী মিজানুর রহমান (২৪) কে আটক করেছে পুলিশ। সে লাকসাম পৌরসভার ফতেপুর গ্রামের মৃত আমির হোসেনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা  যায়,  গত বুধবার রাতে ফতেপুর গ্রামে এক বিয়ে বাড়ীতে দাওয়াত খেতে এলে  মিজান ও তার সহপাঠিরা মেয়েটির মুখ ও চোখ বেঁধে একটি ঘরে নিয়ে জোরপূর্বক গণধর্ষণ করে। স্থানীয়রা টের পেলে ধর্ষকরা পলিয়ে যায় এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, ধর্ষিতার মা বাদী হয়ে ধর্ষক মিজানকে প্রধান আসামী করে অজ্ঞাতনামা দুইজনের বিরুদ্ধে লাকসাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে।

থানায় অভিযোগ আসার পর আসামীদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হয়। বৃহস্পতিবার রাতে মামলার প্রধান আসামী মিজানকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...