প্রকাশিত: ১৩/০৫/২০২০ ৯:৪১ এএম

বিশেষ প্রতিনিধি:
কক্সবাজার সদরে করোনা পজিটিভ পাওয়া কুতুবদিয়ার অধিবাসী এক করোনা সনাক্ত হওয়ায় ঐ রোগীর বাড়ি ও তার সংস্পর্শ থাকায় আশেপাশের অারও ৩টিসহ মোট ৪টি বাড়ি লকডাউন করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দিদারুল ফেরদৌস।

কুতুবদিয়া উপজেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের নির্দেশে মঙ্গলবার (১২ মে) কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল এলাকার আক্রান্ত রোগীর বাড়ি ও তার আশে পাশের অন্যান্য বাড়ি পরর্বতী নির্দেশ না দেয়া পর্যন্ত সম্পুর্ণ ভাবে লকডাউন ঘোষনা করা হয়েছে।

কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী জানায় , লকডাউন করা বাড়ির লোকজনদেরকে হোম-কোয়ারেন্টিনে রাখা হয়েছে । নিরাপত্তা মোতায়েন করা হয়েছে । ওই বাড়িতে করোনা রোগী শনাক্ত হওয়ার খবর ছড়িয়ে পড়লে জনসাধারণের মধ্যে মৃদু আতঙ্ক বিরাজ করছে । পাশের রাস্তাঘাটে জনশুন্য হয়ে পড়েছে। ধারণা করা হয় সদরে সনাক্ত হওয়া কুতুবদিয়ার ঐ রোগীটি বিগত দিনে নিজ বাড়িতে আসা যাওয়া করতে পারেন। প্রশাসনের ভয়ে হয়তো তথ্য লুকাচ্ছেন।

পাশাপাশি একই দিন বিকেলে কুতুবদিয়ার বড়ঘোপ এলাকার ২৫০টি কর্মহীন পরিবারের মাঝে থানা পুলিশ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। এতে সার্বিক সহযোগিতায় ছিলেন হোটেল সমুদ্র বিলাস কতৃপক্ষ।

পাঠকের মতামত

টেকনাফ-উখিয়া উপকুলের সৈকত থেকে শামুক-ঝিনুক পাচার; প্রশাসন নির্বিকার

বঙ্গোপসাগরের টেকনাফ-উখিয়ার উপকুলের সৈকত এলাকা থেকে শামুক-ঝিনুক সংগ্রহ করে প্রতিনিয়ত পাচার করা হচ্ছে। প্রকাশ্যে শামুক-ঝিনুক ...

অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ, ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি!

টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডের পর মেরিনড্রাইভ এলাকায় অবৈধ-অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। ...

ডিএনএ টেস্টে নিহত ১০ জনের পরিচয় মিলেছে, মিলেনি ছাত্রদল নেতার স্ত্রীর পরিচয়

উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত করেছে ...

কক্সবাজারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক শাখা থেকে গ্রাহকের ৩৩ লক্ষাধিক টাকা উধাও -থানায় জিডি

কক্সবাজারের ঈদগাঁও বাসস্টেশনস্থ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ঈদগাহ শাখা থেকে এক গ্রাহকের হিসাব থেকে ...