প্রকাশিত: ২৬/০৪/২০২০ ১২:৩৮ পিএম

ইমরান আল মাহমুদ,উখিয়া::
উখিয়ার কুতুপালং বাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।রবিবার ভোরে কুতুপালং স্টেশনের ভুট্টো মার্কেটে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় মার্কেটের দোকান পুড়ে আনুমানিক ১৫/২০লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে।
অগ্নিকান্ডের খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টিম ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘচেষ্টার পর নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।স্থানীয় জনতাও আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসকে সহায়তা করেন।
এ বিষয়ে উখিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তার ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান,আমরা অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।অগ্নিকান্ডের সূত্রপাত এখনো জানা যায়নি।তবে তদন্তে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টিম চেষ্টা চালাচ্ছেন বলে জানান।
কুতুপালংয়ের স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান,অগ্নিকান্ডে প্রায় ২০/২৫টির মতো দোকান ক্ষতিগ্রস্ত হয়।তবে অগ্নিকান্ডের ফলে এখনো পর্যন্ত নিহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানান।

পাঠকের মতামত

টেকনাফ-উখিয়া উপকুলের সৈকত থেকে শামুক-ঝিনুক পাচার; প্রশাসন নির্বিকার

বঙ্গোপসাগরের টেকনাফ-উখিয়ার উপকুলের সৈকত এলাকা থেকে শামুক-ঝিনুক সংগ্রহ করে প্রতিনিয়ত পাচার করা হচ্ছে। প্রকাশ্যে শামুক-ঝিনুক ...

অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ, ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি!

টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডের পর মেরিনড্রাইভ এলাকায় অবৈধ-অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। ...

ডিএনএ টেস্টে নিহত ১০ জনের পরিচয় মিলেছে, মিলেনি ছাত্রদল নেতার স্ত্রীর পরিচয়

উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত করেছে ...

কক্সবাজারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক শাখা থেকে গ্রাহকের ৩৩ লক্ষাধিক টাকা উধাও -থানায় জিডি

কক্সবাজারের ঈদগাঁও বাসস্টেশনস্থ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ঈদগাহ শাখা থেকে এক গ্রাহকের হিসাব থেকে ...