প্রকাশিত: ১২/০৭/২০১৬ ২:০৪ পিএম

yabaমাহমুদুল হক বাবুল, উখিয়া ::
উখিয়ায় পুলিশের অভিযানে ১৫৭ পিচ ইয়াবা সহ কুতুপালং শরণার্থী ক্যাম্পের ইয়াবা পাচারকারীদের অন্যতম গডফাদার রেজিষ্ট্রাট ক্যাম্পের সি ব্লকের আবুল বশরের ছেলে আব্দুল লতিফ প্রকাশ ইয়াবা লতিফকে সোমবার গভীর রাতে কুতুপালং বাজার এলাকায় ইয়াবা বন্ঠনের সময় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। জানা গেছে, উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং ক্রাইম জোন এলাকার অপরাধ জগত নিয়ন্ত্রক ও ক্যাম্পের ইয়াবা ব্যবসায়ীদের অন্যতম হোতা ও অসংখ্য নারী ধর্ষক লতিফ দীর্ঘ দিন ধরে যুব সমাজ ধ্বংসকারী মরণ নেশা ইয়াবা বানিজ্যর সাথে জড়িয়ে রাতা রাতি কোটি কোটি টাকার মালিক বনে গিয়ে ক্যাম্প অভ্যন্তরের চিহ্নিত অপরাধীদের নিয়ে বৃহত্তর সিন্ডিকেট তৈরি করে ও ক্ষমতার প্রভাব বিস্তার করে ক্যাম্পের উঠতি বয়সী যুবতীদেরকে জিম্মি করে তাদের সাথে অনৈতিক কর্মকান্ড চালিয়ে আসছিল বলে জান গেছে। অবশেষে গতকাল উখিয়া থানা পুলিশের উপ পরিদর্শক পার্থ প্রতিম দেব অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃত ইয়াবা ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানা যায়। যার মামলা নং- ৮ তারিখঃ ১১/৭/২০১৬। থানার ওসি মোঃ হাবিবুর রহমান ইয়াবা সহ আসামী আটকের সত্যতা স্বীকার করেন এবং আটককৃত ইয়াবা গডফাদারের বিরুদ্ধে মামলা রুজু করে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

পাঠকের মতামত

 

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...