উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২২/০৬/২০২৬ ৯:০২ এএম

হাসপাতালে ১৭ হাজার ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক
কক্সবাজারে হাসপাতালে অভিযান চালিয়ে ১৭ হাজার পিস ইয়াবাসহ এক স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ।

রোববার (২১ জুন) রাত ৮টার দিকে কক্সবাজার সদর হাসপাতালের সামনে থেকে তাদের আটক করে সদর মডেল থানা পুলিশ।

আটকরা হলেন— টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়া এলাকার বাসিন্দা আয়েশা (২৭) ও তার স্বামী জাগির হোসেন (৩০)।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টেকনাফ থেকে সিএনজিযোগে কক্সবাজারে আসা ওই স্বামী-স্ত্রীকে তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, আটক দুজনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...