প্রকাশিত: ০৪/০৯/২০১৬ ৭:৩০ এএম

বার্তা পরিবেশক :
mail.google.comকক্সবাজার সিটি কলেজে জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী সচেতনতা সৃষ্টি নিশ্চিতকরণে শিক্ষার্থী , অভিভাবক , সাধারণ জনগণ ও বিভিন্ন পেশাজীবীদের নিয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আলী হোসেন বলেন , জঙ্গীবাদ মানুষের কোন উপকারে আসে না । যেখানে মা বাবা আত্মীয় স্বজন জঙ্গীদের লাশ নিতে অস্বীকার করে , তারা দুনিয়াতেও যেমন কিছু পেল না আখেরাতেও তাদের জন্য  কিছু নেই । ধর্মের অপব্যাখ্যা দিয়ে মস্তিষ্ক ধোলাই করে আমাদের সন্তানদেও যারা বিপদগামী করছে তাদের থেকে সচেতন থাকতে শিক্ষার্থী শিক্ষক অভিভাবক ও সমাজের  সম্বন্বিত উদ্যোগ দরকার।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার শ্যামল কুমার নাথ বলেন , মসজিদ হচ্ছে নামাজের জায়গা । নামাজের পরে যদি কেউ বিশেষ উদ্দেশ্যে আলোচনার আহবান করে এর থেকে ছাত্রদের বিরত থাকা উচিত। যদি কোথাও জঙ্গীবাদী তৎপরতা দেখেন আমাদের জানান , সহযোগিতা নিন । কারণ সুন্দর কক্সবাজার , শান্তিপূর্ণ কক্সবাজার আমাদের উপহার দিতে হবে। সমগ্র বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল করতে হবে। সুন্দর বাংলাদেশ বিনির্মাণ আমাদেও অঙ্গিকার।

৩ সেপ্টেম্বও কলেজ প্রাঙ্গনে অধ্যক্ষ ক্যথিং অং এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন , কক্সবাজার সিটি কলেজ গভর্ণিং বডির সভাপতি ও সাবেক এমপি এথিন রাখাইন ,  কক্সবাজার জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা , সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান , এডভোকেট আমজাদ হোসেন , এডভোকেট ফরিদুল আলম , ইঞ্জিনিয়ার বদিউল আলম ,  উপাধ্যক্ষ আবু মোহাম্মদ জাফর সাদেক , অধ্যাপক জয়নাল আবেদীন , অধ্যাপক শহিদুল ইসলাম , অভিভাবক মোহাম্মদ দানেশ চৌধুরী , সাহিত্যিকা পল্লী জামে মসজিদেও ইমাম মওলানা নুরুল ইসলাম , প্রদর্শক মহিদ উল্লাহ । স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক গোপাল কৃঞ্চ দাশ । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক আকতার চৌধুরী ও অধ্যাপক শারমিন সিদ্দিকা লিমা ।  ছাত্রদের পক্ষে বক্তব্য রাখেন , রুহুল আমিন , মোহাম্মদ হাশেম , জাহাঙ্গীর আলম  ও খাইরুল ইসলাম ।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...
Single Page Footer