ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯/০৪/২০২৬ ৬:৫৪ পিএম

চট্টগ্রাম-দোহাজারী-কক্সবাজার রেললাইনের চন্দনাইশ খানহাট স্টেশন সংলগ্ন এলাকায় কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেসের সাথে রেললাইনের পাশ ঘেঁষে পার্কিং করে রাখা মাছ বোঝাই একটি ট্রাকের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে বড় ধরনের দুর্ঘটনা না ঘটলেও পর্যটক এক্সপ্রেস বগির ১০ থেকে ১২টি দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ ১৯ এপ্রিল দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

দোহাজারী রেলওয়ে স্টেশন মাস্টার ইকবাল হোসেন চৌধুরী জানান, দুপুরে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস পটিয়া স্টেশন পার হয়ে চন্দনাইশের খানহাট স্টেশন এলাকা অতিক্রম করার সময় রেললাইনের পাশ ঘেঁষে পার্কিং করা একটি মাছ বোঝাই ট্রাকের সাথে এ ঘটনা ঘটে। এতে পর্যটক এক্সপ্রেসের বেশ কয়েকটি বগির দরজা খুলে পড়ে গেছে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

রেলওয়ে চট্টগ্রাম থানার ওসি রফিকুল ইসলাম জানান, কক্সবাজারগামী পর্যটন এক্সপ্রেসের সাথে মাছ বোঝাই একটি মিনি ট্রাকের ঘষা লাগার সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়। উক্ত ঘটনায় পর্যটন এক্সপ্রেসের ১০ থেকে ১২টি দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানতে পারি। আমরা মাছ বোঝাই মিনি ট্রাকটি খুঁজছি। এ ব্যাপারে পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকের মতামত

মোহাম্মদ রশিদ -সভাপতি ও হারুন রশিদ -সাধারণ সম্পাদক নির্বাচিতউখিয়ায় গয়ালমারা রয়েল এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গয়ালমারা রয়েল এসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ...

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...
Single Page Footer