প্রকাশিত: ১৬/০৯/২০২১ ৮:১৬ এএম
Single Page Top

প্রেস বিজ্ঞপ্তি :;
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাত করেছেন কক্সবাজার-০৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।

জাতীয় সংসদের প্রধানমন্ত্রীর কার্যালয়ে বুধবার(১৫ সেপ্টেম্বর) তিনি এ সাক্ষাত করেন। সাক্ষাতকালে কক্সবাজারে দেশের বৃহত্তম ও দীর্ঘতম রানওয়ে সম্বলিত আন্তর্জাতিক বিমান বন্দর করায় কক্সবাজারবাসির পক্ষ থেকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে সাইমুম সরওয়ার কমল এমপি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
এসময় এমপি কমল বিমানবন্দরের নাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে “বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমান বন্দর” করার প্রস্তাব দিলে মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়ে সদয় সম্মতি জানিয়ে সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলকে মন্ত্রনালয়ে লিখিত আবেদন করার নির্দেশ দেন।
এছাড়া জলবায়ু উদ্বাস্তুদের জন্য কক্সবাজারের খুরুশকুলে নির্মিত আশ্রায়ন প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একক পরিকল্পনা ও উদ্যোগের ফসল বলে জানিয়ে উক্ত আশ্রায়ন প্রকল্পের নাম “শেখ হাসিনা আশ্রায়ন প্রকল্প” নামে নামকরনের প্রস্তাব দিলে প্রধানমন্ত্রী এমপি কমলকে বিষয়টি নিয়ে পরে সিদ্ধান্ত দিবেন বলে জানান।

এসময় এমপি কমল কক্সবাজারে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব তুলে ধরেন। সাক্ষাতকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্মিতব্য রেললাইন প্রকল্প ও নবগঠিত ঈদগাঁও উপজেলার উন্নয়ন-অগ্রগতি সম্পর্কে জানতে চান এবং দ্রুত ফুটবল একাডেমী প্রতিষ্ঠার বিষয়ে উদ্যোগ নিতে এমপি কমলকে নির্দেশ দেন।

পাঠকের মতামত

Single Page Bottom

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...
Single Page Footer