ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০/০৫/২০২৬ ৭:৪১ এএম

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে মোঃ মারুফাত হোসাইনকে পদায়ন করা হয়েছে। তিনি এর আগে রংপুর রেঞ্জে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বৃহস্পতিবার (২৯ মে) ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে কক্সবাজার রিজিয়নের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) মোঃ মাইনুল হাসান, বিপিএম, পিপিএম, এনডিসি সাক্ষরিত এক প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

ট্যুরিস্ট পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজার অঞ্চলে পর্যটন নিরাপত্তা ব্যবস্থাপনা আরও শক্তিশালী করতে এ পদায়নকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

এর আগে এক প্রজ্ঞাপনে বর্তমান এসপি নিহাদ আদনান তাইয়ানকে ট্যুরিস্ট পুলিশের হেড কোয়ার্টারে বদলি করা হয়।

জানা গেছে, এক সপ্তাহের কম সময় আগে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের পুলিশ সুপার হিসেবে যোগদান করেন নিহাদ আদনান তাইয়ান।

অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে উখিয়া সার্কেলের দায়িত্বে থাকা অবস্থায় বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও আওয়ামীলীগ নিয়ে দেয়া একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হতে থাকে। তার ২৪ ঘন্টা না যেতেই ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার অঞ্চলের এসপি পদে পরিবর্তন করা হলো।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer