

কক্সবাজারের টেকনাফ সড়কের ১৪নং ব্রীজ সংলগ্ন এলাকায় দিনদুপুরে ডাকাতির ঘটনা ঘটেছে। উক্ত ঘটনায় বিকাশের বিক্রয় প্রতিনিধি গুলিবিদ্ধসহ ২জন আহত হয়েছেন। এসময় বিকাশ ব্যবসায়ীর ৬০লক্ষাধিক টাকা লুটের ঘটনা ঘটেছে বলে জানাগেছে। স্থানীয় সুত্র জানায়,২আগষ্ট (রোববার) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দমদমিয়াস্থ ১৪নং ব্রীজ সংলগ্ন এলাকায় কক্সবাজারগামী যাত্রীবাহি বাস থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতির শিকার লোকজন জানান, সড়কে গাছের বল্লী দিয়ে আটকিয়ে ডাকাতি করা হয়। একরাম, সাকিব ও আরমান নামের বিকাশের তিন বিক্রয় প্রতিনিধিকে মারধর করে ৬০লক্ষাধিক টাকা লুট করেছে। এসময় বিকাশের আরমান নামের এক বিক্রয় প্রতিনিধি রক্তাক্ত ও অপর একজনসহ ২জন আহত হয়েছেন বলে জানাগেছে। তাদেরকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নেওয়া হয়েছে। বিকাশের বিক্রয় প্রতিনিধি সাকিব জানান,বাসের ড্রাইভারকে গাড়ী চালিয়ে যেতে বললেও সে দাাঁড়িয়ে থাকেন। তিনিসহ একরাম ও আরমানের দাবী, ডাকাতদের সাথে ড্রাইভারের আঁতাত রয়েছে। আর না হলে দিনদুপুরে কেমনে এমন ঘটনা ঘটালো। গাড়ী চালিয়ে যাওয়ার সুযোগ থাকার পরও কেন সে কেন গাড়ী থামালো।
টেকনাফস্থ বিকাশের প্রতিনিধি ও তরুণ উদ্যোক্তা আব্দুল করিম জানান, পরিকল্পিতভাবে ড্রাইভারের যোগসাজশে ডাকাতির মতো ঘটনা ঘটেছে। না হলে দিন দুপুরে এমন ন্যাক্কারজনক ঘটনা কেমনে ঘটালো জানিয়ে তিনি নিশ্চিত করে বলেন, বিকাশের বিক্রয় প্রতিনিধির কাছ থেকে ৬০লক্ষাধিক টাকা লুট করেছে ডাকাতরা। পাশাপাশি ডাকাত দলের গুলিতে ১জন প্রতিনিধি গুলিবিদ্ধ ও অপর দুই জন প্রতিনিধি আহত হয়েছেন বলে তিনি জানিয়েছেন। সড়কে দিনদুপুরে ডাকাতির ঘটনার বিষয়ে জানতে টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে পুলিশের ইনচার্জ মো: নুরুল আবছারের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই কেবল আপনার মাধ্যমেই বিষয়টি জানলাম। তবে এখনো এই ব্যাপারে তাঁর সাথে বাস মালিক বা কোন পক্ষের কেউ যোগাযোগ করেনি। যদি এরকম কোন কিছু ঘটে থাকলে যোগাযোগ করলে হাইওয়ে পুলিশ আইনগত সহযোগিতা করবেন বলে হাইওয়ে পুলিশের এই ওসি জানিয়েছেন।

পাঠকের মতামত