প্রকাশিত: ০৭/০৬/২০২২ ৭:৪৬ এএম

কক্সবাজার জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে। কক্সবাজারের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে ফাইনাল খেলায় লড়বে একদিকে চকরিয়া উপজেলা দল এবং অপর পক্ষে মহেশখালী উপজেলা দল। আজ সোমবার সেমিফাইনালে কক্সবাজার সদরকে টাইব্রেকারে হারিয়ে জেলা প্রশাসক গোল্ড কাপের ফাইনালে ওঠে মহেশখালী।

প্রথমার্ধে এগিয়ে থেকেই বিরতিতে গিয়েছিল মহেশখালী। কিন্তু দ্বিতীয়ার্ধে পেনাল্টি গোলে ম্যাচে সমতা ফিরিয়ে আনে সদর উপজেলা ফুটবল টিম। ম্যাচের নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র থাকে দুই দল। টাইব্রেকারে মহেশখালীর নায়ক গোলরক্ষক মো. সাঈদী সদরের চমৎকার দুটি শট ঠেকিয়ে দেন তিনি, এবং ম্যাচসেরার পুরস্কার জিতে নেন।
অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) জাহিদ ইকবাল ম্যাচসেরা পুরস্কার তুলে দেন। এ সময় বসুন্ধরা গ্রুপের জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক এমডি আবু হেনা উপস্থিত ছিলেন। খেলায় টাইব্রেকারে ৪-৩ গোলে সদরকে হারিয়ে জেলা প্রশাসক গোল্ড কাপের ফাইনালে পৌঁছে মহেশখালী উপজেলা দল।

প্রসঙ্গত, গত ৩০ মে শুরু হওয়া কক্সবাজার জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের স্পন্সর হচ্ছে দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ।

পাঠকের মতামত

মহেশখালীর মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ...

টিউবওয়েল নাকি ফটোসেশন? কুতুপালংয়ে ‘হেফজু সিন্ডিকেট’ ঘিরে চাঞ্চল্য

কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের বাসিন্দা আব্দুল ওয়াহাবের বড় ছেলে হেফজু রহমান ও দেলোয়ার-এর বিরুদ্ধে ...
Single Page Footer