প্রকাশিত: ০৭/১১/২০১৬ ৭:৪১ এএম

1478356652-1উখিয়া নিউজ ডটকম::

কক্সবাজারে চার দিনব্যাপী আয়কর মেলা শনিবার সমাপ্ত হয়েছে। মেলায় রাজস্ব আদায় করা হয়েছে ৩৬ লাখ টাকা। ২ নভেম্বর মেলা শুরু হয়ে ৫ নভেম্বর শেষ হওয়া মেলায় স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছে সেবা গ্রহণকারীরা।

কর অঞ্চল চট্টগ্রাম-৪-এর অতিরিক্ত কর কমিশনার মো. মফিজ উল্লাহ জানান, কক্সবাজারে চার দিনব্যাপী আয়কর মেলায় রাজস্ব আদায় করা হয়েছে ৩৬ লাখ টাকা। সেবা গ্রহণকারীর সংখ্যা ১০ হাজার। আয়কর রিটার্ন করেছেন ১১০০। নতুন টিএন গ্রহণ করেছেন ২২১ জন।

তিনি আরো জানান, বিগত দুই বছরের তুলনায় মেলায় অংশগ্রহণকারী ও কর প্রদানকারীর সংখ্যা এবং রাজস্ব আদায় বেড়েছে।

২০১৪ সালে ৩৩৫টি রিটার্ন জমার বিপরীতে আদায় ছিল ১৪ লাখ ২৭ হাজার ৩০৫ টাকা আর ২০১৫ সালের মেলায় ৬৯৮টি রিটার্নের বিপরীতে আদায় ছিল ২৭ লাখ ৫৮ হাজার ৬৬৮ টাকা। এবার রিটার্ন জমা পড়েছে প্রায় ১ হাজার ১০০ আর আদায় রয়েছে ৩৬ লাখ টাকা।

মো. মফিজ উল্লাহর মতে, রাজস্ব প্রদানে সচেতনতা বাড়ায় দিন দিন করদাতার সংখ্যা বাড়ছে। আরো জনসচেতনতা বাড়ানো গেলে রাজস্ব আদায়ও বাড়বে বলে আশা করছেন তিনি।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer