ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২/০৬/২০২৬ ৭:৩৭ পিএম

প্রধানমন্ত্রী হয়ে প্রথমবার কক্সবাজার আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৩ জুন শনিবার দিনব্যাপী ১২ ঘন্টার এই সফরে প্রধানমন্ত্রী ১১ টি কর্মসূচীতে অংশগ্রহন করবেন।

সফরসূচী অনুযায়ী সকাল ১০ টায় ঢাকা থেকে আকাশ পথে কক্সবাজার আসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রথমেই যাবেন পিএমখালী। বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত পাতলী খাল পূন:খনন কাজের উদ্বোধন করবেন।

সেখানে পথসভায় ভাষণ দেবেন।

এরপর ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী।

পরিদর্শন শেষে মালুমঘাট সংরক্ষিত বনাঞ্চলের জায়গায় বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করবেন।

উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী যাবে পেকুয়ায়। সেখানে জুলাই আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন।

কবর জিয়ারত শেষে ওয়াসিম আকরামের পরিবারের সাথে সাক্ষাত করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তারপর পেকুয়া পৌরসভার ভিত্তি প্রস্তর স্থাপন করবেন।

এরপর মাতামুহুরি উপজেলার ভিত্তি প্রস্তর স্থাপন করবেন।

বিকেলে চকরিয়া বাস টার্মিনালে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জনসভা শেষে মেরিন ড্রাইভ ও সৈকত এলাকা পরিদর্শন করবেন।

সবশেষ কক্সবাজারের হোটেল লংবীচ অডিটোরিয়ামে সূধী সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাত ১০ টা নাগাদ আকাশ পথে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে বর্নিল সাজে সেজেছে কক্সবাজার। প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত এই সমুদ্র জনপদ।

পাঠকের মতামত

সেন্টমার্টিনগামী জাহাজের টিকিট প্রতারণা, অতিরিক্ত ভাড়া আদায়ে বাড়ছে পর্যটকদের ভোগান্তি

‎দীর্ঘ সময় বন্ধ থাকার পর সম্প্রতি পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ...

অর্থাভাবে থেমে যায়নি চিকিৎসা, অসহায় প্রসূতির পাশে মানবিক চিকিৎসক উখিয়ার রুমি

আবারও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন কক্সবাজারের চিকিৎসক ডা. আরিফা মেহের রুমি। সংকটাপন্ন এক প্রসূতির পাশে ...

হলদিয়া পালংয়ের প্রশাসক পদে আলোচনায় এম. মনজুর আলম

রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং জনপ্রতিনিধি হিসেবে জনসম্পৃক্ততার কারণে কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ...

বোমা আতঙ্কে ট্রেনের যাত্রা বন্ধ, তল্লাশিতে মিলল ৬৭০০ পিস ইয়াবা

বোমাসদৃশ বস্তু থাকার সন্দেহে থামানো হয়েছিল কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের যাত্রা। পরে ট্রেনটির ...