ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০/০৭/২০২৬ ৯:১৮ এএম

কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং বাস স্টেশন এলাকায় কাভার্ডভ্যান ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।

রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হারবাং বাস স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমাম হোসেন (৩৯) উপজেলার বরইতলী ইউনিয়নের পহরচাঁদা এলাকার শামসুল আলমের ছেলে। তিনি পেশায় সিএনজি অটোরিকশা চালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মহাসড়কে একটি কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এতে চালকসহ তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমাম হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে নেওয়ার পর সিএনজি চালক ইমাম হোসেন মারা যান। আহত দুই ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান ও সিএনজি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...