ডেস্ক নিউজ
প্রকাশিত: ০২/০৪/২০২৬ ৫:০৫ পিএম

কক্সবাজারে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় পথচারীসহ দুজন নিহত হয়েছেন।বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে শহরের সাবমেরিন স্টেশনসংলগ্ন প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, দুপুরে একটি গ্যারেজের কর্মী মোটরসাইকেল মেরামত করে সড়কে চালিয়ে দেখছিলেন। এতে ঘটনাস্থলে এক পথচারীকে ধাক্কা দেন। এ সময় মোটরসাইকেল উল্টে গিয়ে আরোহী এবং পথচারী উভয় আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমি উদ্দিন।

ওসি জানান, নিহত দুজনের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে। পুলিশ হাসপাতাল এবং ঘটনাস্থলে রয়েছে। বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

পাঠকের মতামত

নিষিদ্ধ ছাত্রলীগের সমাবেশের জেরে উখিয়ায় ১১৪ জনের বিরুদ্ধে মামলা

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সমাবেশকে কেন্দ্র করে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের ...

রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝির বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির অভিযোগ!

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের বি ব্লকের হেড মাঝি এনায়েত উল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজি, ...
Single Page Footer