প্রকাশিত: ২৩/১০/২০১৬ ৭:৩৭ এএম

নিউজ ডেস্ক::

কক্সবাজার শহরতলীর দরিয়ানগরে ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় সড়কের নির্মাণ কাজ শুরু হয়েছে। শনিবার সকালে স্থানীয় ঝিলংজা ইউপি চেয়ারম্যান টিপু সুলতান উক্ত নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. নুরুল আবছার খান, কেন্দ্রীয় মৎস্যজীবী লীগের সহ-সভাপতি আরিফ উল মওলা, বড়ছড়া আশ্রায়ণ ভূমিহীন সমবায় সমিতির সভাপতি মাহবুব আলম, আ.লীগ নেতা কাজী আবদুল খালেক, মোহাম্মদ ইসমাইল, বড়ছড়া আশ্রায়ণ ভূমিহীন সমবায় সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, বড়ছড়া যুব সমাজের সভাপতি নুরুল আবছার । অনুষ্ঠানে চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. নুরুল আবছার খান জানান, স্থানীয় গ্রামবাসী ও চেয়ারম্যানের অনুরোধে এই সড়কটি বিশ্ববিদ্যালয়ের আর্থিক সহযোগিতায় নির্মাণ করা হচ্ছে। এতে প্রায় ৩৫ লাখ টাকা ব্যয় হবে। প্রথম ধাপে নির্মাণাধীন এ রাস্তার দৈর্ঘ হবে ৮৩০ ফুট এবং প্রস্থ হবে প্রায় ১৩ ফুট। পাশে থাকবে পাকা ড্রেন।
তিনি জানান, এ রাস্তার কিছু অংশ হবে আরসিসি ঢালাই আর কিছু অংশ এইচবিবি। পরবর্তীতে এই সড়কটি গুণগত মানে আরো উন্নত করা হবে।
ডিন ড. আবছার জানান, বিশ্ববিদ্যালয়ের গত সিন্ডিকেট সভায় এ রাস্তা নির্মাণ প্রকল্পটি পাশ হয়েছে। এরপরই পত্রিকায় টেন্ডার আহবান করে কার্যাদেশ দেয়া হয়েছে। আগামী জানুয়ারি মাসে প্রথমবারের মত কক্সবাজার বহির্ক্যাম্পাসে অনুষ্ঠেয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার প্রস্তুতি হিসাবে এই সড়কটি নির্মাণ করা হচ্ছে।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer