উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২/০৭/২০২৬ ২:৩১ পিএম

কক্সবাজারের পেকুয়ায় বাড়ির উঠানে জমে থাকা বন্যার পানিতে ডুবে মুশফিকুর রহিম নামে ২১ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত মুশফিকুর ওই এলাকার প্রবাসী নাছির উদ্দিনের একমাত্র সন্তান।

শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের বলিরপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার রাতে পরিবারের সদস্যরা যখন রাতের খাবার খেতে ব্যস্ত ছিলেন, তখন সবার অগোচরে ঘর থেকে বেরিয়ে বাড়ির উঠানে চলে যায় শিশু মুশফিক। সেখানে আগে থেকেই বন্যার পানি জমে ছিল। কিছুক্ষণ পর তাকে ঘরে না দেখে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে উঠানের পানিতে ভাসমান অবস্থায় তাকে দেখতে পান তারা। পরে শিশুটিকে দ্রুত উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. বাহাদুর শাহ্ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শিশুটির চাচা ইব্রাহিম জানান, মুশফিক তাদের যৌথ পরিবারের সবার অত্যন্ত আদরের ছিল। তার এই অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer