প্রকাশিত: ০৩/০৫/২০২২ ৫:৩৭ পিএম

সুজাউদ্দিন রুবেল::

জাতীয় দলের খেলা না থাকায় কক্সবাজারে পরিবার-পরিজনদের সঙ্গে ঈদ উদ্‌যাপন করছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। সেখানেই আসন্ন শ্রীলঙ্কা সিরিজে ভালো খেলার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন তিনি।

মঙ্গলবার (০৩ মে) সকালে মুমিনুল হক বাড়ির পাশের বিবি হাজেরা জামে মসজিদে নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি পরিচিতজনদের সাথে কোলাকুলি ও কুশল বিনিময় করেন। এরপর তিনি বলেন, সামনে আমাদের শ্রীলঙ্কা সিরিজ আছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা ওদের বিপক্ষে সিরিজটা খুব ভালোভাবে শেষ করতে পারি।

মুমিনুল আরও বলেন, কোভিডের কারণে বিগত দুই বছর ওভাবে ঈদ উদ্‌যাপন করা হয়নি। কোরবানির ঈদে ছিলাম, কিন্তু রোজার ঈদে আসা হয়নি। এবার সময়টা খুব ভালো কাটছে। বাবা-মাসহ পরিবারের সবাই মিলে একসঙ্গে উদযাপন করছি।

সবার প্রতি ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, সিয়াম সাধনার পরে সবাই নিজের মতো করে ঈদ করুক। সবাই দুঃখ ভুলে ঈদকে ঈদের মতো করে কাটাক। সবার জন্য দোয়া করি। দেশবাসীর জন্য শুভ কামনা।

বুধবার (০৪ মে) কক্সবাজার থেকে ঢাকায় ফেরার কথা রয়েছে মুমিনুলের। ৮ তারিখ জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ার কথা। এবারের ক্যাম্প হবে চট্টগ্রামে। সেখানেই ২ ম্যাচের প্রথম ম্যাচটি ১৫ মে মাঠে গড়াবে। দ্বিতীয় ম্যাচটি শুরু হবে ২৩ মে। এই সিরিজকে সামনে রেখে দলও ঘোষণা করেছে বিসিবি।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বাজার নিয়ে আ/ধি/প/ত্য বিস্তারকে কেন্দ্র করেই বিএনপি নেতাকে মা/র/ধ/র

রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাজারের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজারের উখিয়ায় পালংখালী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ...

উখিয়ায় থাইনখালীর নুরুল আমিন মেম্বারে উপর হামলা: রক্তাক্ত অবস্থায় উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক ও পালংখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন মেম্বারের ...

উখিয়ায় জয়নাল মেম্বারের নেতৃত্বে অবৈধ বালু উত্তোলনকালে ড্রেজার মেশিন জব্দ

কক্সবাজারের উখিয়ায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি ড্রেজার মেশিন জব্দ করেছে বন বিভাগ। ...

কক্সবাজারে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় পণ্যবাহী ট্রাকচাপায় ঘটনাস্থলেই মাহবুবুর রহমান (৬৪) নামের এক বৃদ্ধ মোটরসাইকেল আরোহী নিহত ...

রোহিঙ্গা ক্যাম্পের মানবিক কার্যক্রম দেখতে কক্সবাজার আসছেন ব্রিটিশ ডাচেস

যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দফতরের (এফসিডিও) আমন্ত্রণে বাংলাদেশ সফরে আসবেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস ...