উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৭/০৯/২০২৩ ১০:০০ এএম

কক্সবাজারে ক্যা চে ওয়ান রাখাইন (২৪) নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটায় কক্সবাজার শহরের খুরুস্কুল রাস্তার মাথা এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়৷

ক্যা চে কক্সবাজার সিটি কলেজের মাস্টার্সে অধ্যায়নরত। তার চকরিয়া উপজেলার কাহারিয়া ঘোনা রাখাইন পাড়ায় বলে জানা গেছে।

নিহত শিক্ষার্থীর সহপাঠীরা জানান— শহরের রিহাব প্লাজা বিল্ডিংয়ের ৪র্থ তলায় তারা ৫ জন ভাড়ায় থাকতেন। তারা যখন বাইরে ছিল তখন ক্যা চে ওয়ান রাখাইন ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়েছে। তাকে ঝুলন্ত অবস্থায় এক সহপাঠী দেখে পুলিশকে খবর দেয়।

এদিকে ওই কক্ষ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়। চিরকুটটি নিহত শিক্ষার্থী ক্যা চে ওয়ান রাখাইন আত্মহত্যার আগে লিখেছে বলে ধারণা করা হচ্ছে। চিরকুটে লিখা ছিল— “আমি আর পারছিনা এ সমাজের সাথে তাল মেলাতে, আমি ব্যর্থ সৈনিক,আমার মৃত্যুর জন্যে কেউ দায়ী নয়।”

কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...