উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৬/০৬/২০২৬ ৮:৩৬ এএম

কক্সবাজারের রামু উপজেলায় এক রাখাইন তরুনীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে রামু থানা পুলিশ৷

বৃহস্পতিবার (২৫ই জুন) বৃহস্পতিবার সকালে ফতেখাঁরকুল ইউনিয়নের হাইটুপি এলাকায় নিজ বাসা থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত তরুণীর নাম ওয়ানইনখাইন রাখাইন। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের রামু শাখায় কর্মরত ছিলেন বলে জানা গেছে।

পারিবারিক সুত্র থেকে জানা যায়, পরিবারের সদস্যরা সকালে ঘরের ভেতরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে রামু থানা পুলিশকে খবর দেন। পরে রামু থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।

রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, মৃত্যুর সুনির্দিষ্ট কোন কারণ জানা যায়ি। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ময়নাতদন্তের ফলাফল ও তদন্তে প্রাপ্ত রিপোর্ট যাচাইয়ের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে৷ ঘটনাটিকে ঘিরে কোন অসঙ্গতি বা অন্য কোন কারণ জড়িত আছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...