ডেস্ক নিউজ
প্রকাশিত: ০২/১০/২০২৪ ৫:৫০ পিএম
Single Page Top

কক্সবাজারে আদালতে তোলার সময় মামুন নামের এক রোহিঙ্গা আসামি পালিয়ে গেছে। বুধবার (২ অক্টোবর) দুপুরে আদালতের সামনে এ ঘটনা ঘটে।

পালিয়ে যাওয়া আসামি রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তিনি অস্ত্র মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতে তোলার সময় এক রোহিঙ্গা আসামি পালিয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলমান। সে একটি অস্ত্র মামলার আসামি।

এ বিষয়ে উখিয়া থানা পুলিশের ওসি মোহাম্মদ আরিফ হোসাইন বলেন, রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র মামলায় মামুনকে গ্রেপ্তার করে এপিবিএন। পরে উখিয়া থানায় হস্তান্তর করলে থানা থেকে আদালতে প্রেরণ করা হয়। তাকে অন্যান্য আসামির সঙ্গে আদালতে তোলার সময় কৌশলে পালিয়ে যায়।

পাঠকের মতামত

Single Page Bottom

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...
Single Page Footer