উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২/০৯/২০২৪ ২:৪০ পিএম

ফিফার অর্থায়নে টেকনিক্যাল সেন্টার নির্মাণের জন্য কক্সবাজারে যে জায়গা নির্ধারণ করেছিল সেই জায়গা পাচ্ছে না বাফুফে । ২০২২ সালের জুলাইয়ে জেলার রামু উপজেলার খুনিয়াপালং মৌজায় ২০ একর জায়গা বাফুফের অনুকুলে হস্তান্তর করেছিল কক্সবাজার দক্ষিণ বনবিভাগ।

তার আগে একই বছর ৪ জুন ওই মৌজার রিজার্ভ ফরেস্ট থেকে রাষ্ট্রপতির আদেশে ডি-রিজার্ভ করা ২০ একর জমি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হয়েছিল। তবে রোববার জাতীয় ক্রীড়া পরিষদ কক্সবাজারেই বিকল্প জায়গায় টেকনিক্যাল সেন্টার নির্মাণের কথা বলেছে।

জাতীয় ক্রীড়া পরিষদ জানিয়েছে, টেকনিক্যাল সেন্টার নির্মাণের জন্য যে জায়গা ধার্য আছে তা রংক্ষিত বনাঞ্চল মর্মে বিভিন্ন অংশীজন থেকে অবহিত করা হয়েছে।

তাই উক্ত স্থানের পরিবর্তে একই উপজেলার রশিদনগর ইউনিয়নের ধলিরছড়া মৌজায় দীর্ঘদিন ধরে পরত্যিক্ত ১৯.১ একর জমিতে এই টেকনিক্যাল সেন্টার তৈরির প্রস্তাব করা হয়েছে। বিকল্প স্থানে টেকনিক্যাল সেন্টার নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পর তা জাতীয় ক্রীড়া পরিষদকে অবহিত করতে বলা হয়েছে।

ফিফার অর্থায়নে দেশে প্রথমবারের মতো টেকনিক্যাল সেন্টার তৈরি হবে। আধুনিক সুযোগ-সুবিধার সব কিছু থাকবে এ টেকনিক্যাল সেন্টারে। একটি ঘাসের মাঠ এবং একটি আর্টিফিসিয়াল টার্ফ থাকবে সেখানে।

বিকেএসপির মতো এখানে ফুটবলারদের জন্য একাডেমিক ভবন থাকবে। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে সবধরনের সুযোগ সুবিধা রাখা হবে এ সেন্টারে। বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি জমি দেখার পর দেশের পর্যটন খাতের কথা চিন্তা করে ফিফার টেকনিক্যাল সেন্টারটি কক্সবাজারে তৈরির পরিকল্পনা করেছে বাফুফে

পাঠকের মতামত

উখিয়ায় থাইনখালীর নুরুল আমিন মেম্বারে উপর হামলা: রক্তাক্ত অবস্থায় উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক ও পালংখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন মেম্বারের ...

উখিয়ায় জয়নাল মেম্বারের নেতৃত্বে অবৈধ বালু উত্তোলনকালে ড্রেজার মেশিন জব্দ

কক্সবাজারের উখিয়ায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি ড্রেজার মেশিন জব্দ করেছে বন বিভাগ। ...

কক্সবাজারে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় পণ্যবাহী ট্রাকচাপায় ঘটনাস্থলেই মাহবুবুর রহমান (৬৪) নামের এক বৃদ্ধ মোটরসাইকেল আরোহী নিহত ...

রোহিঙ্গা ক্যাম্পের মানবিক কার্যক্রম দেখতে কক্সবাজার আসছেন ব্রিটিশ ডাচেস

যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দফতরের (এফসিডিও) আমন্ত্রণে বাংলাদেশ সফরে আসবেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস ...

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় ফের যৌথবাহিনীর অভিযান

কক্সবাজারের টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় আবারও অভিযান চালিয়েছে যৌথবাহিনী। শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৭টার ...