প্রকাশিত: ২৬/০৮/২০১৬ ৯:১৬ এএম , আপডেট: ২৬/০৮/২০১৬ ৯:৫৬ এএম

selina akther [Max Width 320 Max Height 240]সেলিম উদ্দিন, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি:: কক্সবাজারের খুটাখালীতে ছাগলকর্তৃক ক্ষেত নষ্ট করার জের ধরে গৃহবধু সেলিনা আকতার(২৮)কে কুপিয়ে জখম করা হয়েছে। সে বর্ণিত ইউনিয়নের সেগুনবাগিচা ৬নং ওয়ার্ডের রাজু মিয়ার স্ত্রী। তাকে মুমুর্ষ অবস্থায় চকরিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। গত রবিবার দুপুর আড়াইটার সময় ঘটে এ ঘটনা। এঘটনায় দু’জনকে আসামী করে বিজ্ঞ-সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত চকরিয়ায় ফৌজদারী মামলা দায়ের করা হয়েছে।

মামলার বিবরণে ও আহত সেলিনার অভিযোগে জানা যায়, বর্ণিত ইউনিয়নের সেগুনবাগিচার বাসিন্দা নুর নবীর বাড়িতে তার গৃহপালিত ছাগলটি বেধে রাখে। খবর পেয়ে তিনি ছাগলটি ছাড়িয়ে আনতে গেলে নুর নবীর ছেলেরা তাদের ক্ষেত নষ্ট করার অভিযোগ তুলে গালিগালাজ করেন। এক পর্যায়ে তাদের কাছ থেকে ছাগলটি ছাড়িয়ে বাড়িতে নিয়ে আসা হলে নুর নবীর পুত্র মুছা ও গফুর দা-লাটিসোটা নিয়ে সেলিনার বাড়িতে হামলা চালায়। তাদের বাধা প্রদান করলে দু’জনই সেলিনাকে মারধর করে মাথায় কুপ দিয়ে গলা থেকে একভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় । সেলিনার শোর চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় সেলিনাকে চকরিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন। এ ঘটনায় সেলিনা বাদী হয়ে গত সোমবার চকরিয়া বিজ্ঞ-সিনিয়র ম্যাজিষ্ট্রেট আদালতে দু’জনকে আসামী করে ফৌজদারী মামলা দায়ের করেন। মামলা নং সিআর ৯২২/১৬ইং। এতে আসামীরা হলেন, ইউনিয়নের সেগুনবাগিচা গ্রামের নুর নবীর পুত্র আবু মুছা (২০) ও তার ভাই আবদুল গফুর (২২)।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...
Single Page Footer