প্রকাশিত: ১৪/০৫/২০২০ ৩:৫১ পিএম

শহিদুল ইসলাম:
কক্সবাজারের উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন সহকারী সার্জন হিসেবে যোগদান করেছেন। এছাড়া ইউনিসেফ এর সহয়োগীতায় ইর্মাজেন্সী রেসপন্স প্ল্যানের অধীনে একজন মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেন।
বৃহস্পতিবার সকাল সকাল ১১টার দিকে উখিয়া উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স এর সম্মেলন কক্ষে এক বরন অনুষ্ঠান সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা স্বাস্হ্য প:প: কর্মকর্তা ডা:রন্জন বড়ুয়া রাজন। এছাড়া উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ শাহ কামাল উদ্দিন ,
ডা. লুৎফুন নাহার আইভি ডা. ফারহানা রহমান,প্রমূখ।
উল্লেখ্য যে, ৩৯ তম (বিশেষ) বি সি এস পরীক্ষা (২০১৮) এর ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ সরকারী কর্মকমিশনের সুপারিশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নব নিয়োগ অধিশাখা কর্তৃক ০৪/০৫/২০২০ ইং মূলে জারীকৃত প্রজ্ঞাপন মূলে বাংলাদেশ সিভিল সার্ভিস স্বাস্থ্য ক্যাডারের সহকারী সার্জন পদে নিয়োগ প্রদান করা হয়। পরবর্তীতে উক্ত স্বাস্থ্য ক্যাডারগণকে শুধুমাত্র কোভিড-১৯ হাসপাতাল / স্বাস্থ্য প্রতিষ্ঠানে পরবর্তী পদায়নের নিমিত্তে সিভিল সার্জন, কক্সবাজার কার্যালয়ে ন্যস্ত করা হয়।

পাঠকের মতামত

টেকনাফ-উখিয়া উপকুলের সৈকত থেকে শামুক-ঝিনুক পাচার; প্রশাসন নির্বিকার

বঙ্গোপসাগরের টেকনাফ-উখিয়ার উপকুলের সৈকত এলাকা থেকে শামুক-ঝিনুক সংগ্রহ করে প্রতিনিয়ত পাচার করা হচ্ছে। প্রকাশ্যে শামুক-ঝিনুক ...

অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ, ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি!

টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডের পর মেরিনড্রাইভ এলাকায় অবৈধ-অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। ...

ডিএনএ টেস্টে নিহত ১০ জনের পরিচয় মিলেছে, মিলেনি ছাত্রদল নেতার স্ত্রীর পরিচয়

উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত করেছে ...

কক্সবাজারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক শাখা থেকে গ্রাহকের ৩৩ লক্ষাধিক টাকা উধাও -থানায় জিডি

কক্সবাজারের ঈদগাঁও বাসস্টেশনস্থ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ঈদগাহ শাখা থেকে এক গ্রাহকের হিসাব থেকে ...