প্রকাশিত: ১৭/০৯/২০১৬ ৭:২৩ এএম

formatfactorypicture2-max-width-640-max-height-480বার্তা পরিবেশক::
উখিয়া উচ্চ বিদ্যালয়ের সতীর্থ ৯৬’ ব্যাচ এর উদ্যোগে ২০ বছর পূর্তি উদ্যাপন অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন পেশাগত কারণে দীর্ঘদিন দূরে থাকা বন্ধুদের কাছে পেয়ে অনেকে হারিয়ে গিয়েছিল সেই শৈশবে। অনেকে আবেগ ধরে রাখতে না পেরে কান্নাজুড়ে দেয়। ২০ বছর পর সকলে একত্রিত হয়ে ১৫ সেপ্টেম্বর হারিয়ে গিয়েছিল স্বপ্নের ভূবনে। পুরোদিন কেটেছে নানা আনুষ্ঠানিকতায়। ৯৬ ব্যাচ এর ২৫ জন বন্ধু একত্রিত হয় ইনানীর পাথুরে বীচে। বীচ ভ্রমণ শেষে সোজা শহরের অভিজাত হোটেল দুপুরের খাবার সেরে আজকের দেশবিদেশ কার্যালয়ে আলোচনা। আলোচনায় আগামী বছর ২০১৭ সালে পূনর্মিলনী আড়ম্বরপূর্ণভাবে পালনে ৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। এছাড়া ৯৬ ব্যাচ এর অস্বচ্ছল, অসুস্থ বন্ধুদের সহযোগিতার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়। আলেচনা সভার পর শহীদ মিনারের পাশে ফটোসেশন শেষে দীর্ঘতম সৈকতের সূর্যাস্ত উপভোগ করার মধ্য দিয়ে কার্যক্রম শেষ হয়।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...
Single Page Footer