প্রকাশিত: ১৭/০৮/২০১৬ ৫:২০ পিএম

শহিদুল ইসলাম, উখিয়া ::
কক্সবাজাস্থ ১৭ বিজিবির আওতাধীন ঘুমধুম ও মরিচ্যা বিজিবির সদস্যরা পৃথক পৃথক অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেন। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৬ লক্ষাধিক টাকা বলে বিজিবি জানিয়েছেন। এ সময় বিজিবির সদস্যরা কাউকে আটক করতে পারেনি। জানা যায়, ঘুমধুম বিওপির কমান্ডার নায়েব সুবেদার সাইফুল ইসলামের নেতৃত্বে একদল বিজিবির সদস্যরা মঙ্গলবার গভীর রাতে ঘুমধুম ইউনিয়নের জলপাইতলী এলাকায় টহলদান কালে পরিত্যক্ত অবস্থায় ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। অপরদিকে বুধবার দুপুরে মরিচ্যা যৌথ চেকপোষ্টের নায়েব সুবেদার জহিরুল ইসলামের নেতৃত্বে একদল বিজিবি জোয়ান উখিয়া থেকে কক্সবাজার মূখী যাত্রীবাহী সিএনজি গাড়ি তল্লাশী চালিয়ে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেন। ১৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল ইমরান উল্লাহ সরকার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...
Single Page Footer