প্রকাশিত: ২৯/০৪/২০২০ ৮:২৪ এএম

উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের বড় ইনানী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাবেকুন নাহার নামক এক মহিলাকে অস্ত্রসহ আটক করেন ইনানী পুলিশ ফাঁড়ির আইসি সিদ্ধার্থ সাহা।

২৮ এপ্রিল (মঙ্গলবার) সন্ধ্যায় বড় ইনানী এলাকার আব্দুল করিমের ছেলে মিজানুর রহমানের বাড়িতে মাটিখুঁড়ে অস্ত্র লুকিয়ে রাখার খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়। আটক মহিলার স্বামী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

ইনানী পুলিশ ফাঁড়ির আইসি সিদ্ধার্থ সাহা জানান,গোপন সংবাদের ভিত্তিতে মাটির ভিতর রাখা অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়। আটক মহিলা ও তার স্বামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন ফাঁড়ির আইসি সিদ্ধার্থ সাহা।

তবে যেকোনো অপরাধ নিয়ন্ত্রণে ইনানী পুলিশ ফাঁড়ির আইসি সিদ্ধার্থ সাহা কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন।যার ফলে উক্ত এলাকার অপরাধ আগের চেয়ে অনেকটা নিয়ন্ত্রণে চলে এসেছে বলে দাবি স্থানীয়দের।

পাঠকের মতামত

টেকনাফ-উখিয়া উপকুলের সৈকত থেকে শামুক-ঝিনুক পাচার; প্রশাসন নির্বিকার

বঙ্গোপসাগরের টেকনাফ-উখিয়ার উপকুলের সৈকত এলাকা থেকে শামুক-ঝিনুক সংগ্রহ করে প্রতিনিয়ত পাচার করা হচ্ছে। প্রকাশ্যে শামুক-ঝিনুক ...

অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ, ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি!

টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডের পর মেরিনড্রাইভ এলাকায় অবৈধ-অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। ...

ডিএনএ টেস্টে নিহত ১০ জনের পরিচয় মিলেছে, মিলেনি ছাত্রদল নেতার স্ত্রীর পরিচয়

উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত করেছে ...

কক্সবাজারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক শাখা থেকে গ্রাহকের ৩৩ লক্ষাধিক টাকা উধাও -থানায় জিডি

কক্সবাজারের ঈদগাঁও বাসস্টেশনস্থ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ঈদগাহ শাখা থেকে এক গ্রাহকের হিসাব থেকে ...