প্রকাশিত: ৩১/০৭/২০১৬ ৯:৩৯ পিএম

Press Pic 31-07-2016 (1) [Max Width 640 Max Height 480]প্রেস বিজ্ঞপ্তিঃ
বাংলাদেশ ছাত্রলীগ উখিয়া উপজেলা শাখার আওতাধীন রাজাপালং ইউনিয়ন ছাত্রলীগের নবগঠিত কমিটির উদ্যোগে স্বাগত মিছিল ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশ গতকাল উখিয়া স্টেশন চত্বরে অনুষ্ঠিত হয়েছে। স্বাগত মিছিলত্তোর জঙ্গিবাদ বিরোধী ছাত্র সমাবেশে, রাজাপালং ইউনিয়ন ছাত্রলীগ এর নবনির্বাচিত সভাপতি জুলহাস উদ্দিন টিপুর সভাপতিত্বে ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক লুৎফুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্রলীগ উখিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মকবুল হোসাইন মিথুন। বক্তব্যে তিনি রাজাপালং ইউনিয়ন ছাত্রলীগের নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, জঙ্গিবাদ রুখতে ছাত্রলীগকে রাজপথে সক্রিয় ভুমিকা পালন করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগ নেতা আলমগীর হাসান সোহেল, উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাইদুল আমিন টিপু, জালিয়াপালং ইউনিয়ন ছাত্রলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক জসিম উদ্দিন শামীম, উপজেলা ছাত্রলীগ নেতা আবু বক্কর, ইব্রাহীম, নিশান, হাসান, সরোয়ার, হিরু, আনিসুল মোস্তাফা, নুরুল ইসলাম চৌধুরী টেকনিক্যাল কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক নজরুল ইসলাম, সাইফুল ইসলাম, ছাত্রলীগ নেতা আবছার উদ্দিন, রাসেল, কাশেম আলী, জাহেদ, রহিম উল্লাহ উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের রাসেল, হিমেল, আমানত, আবু, সাইফুল, মনির, রাজাপালং ইউনিয়ন ছাত্রলীগের সেলিম, নাইম, রায়হান প্রমুখ। উক্ত কর্মসুচীতে রাজাপালং ইউনিয়ন ছাত্রলীগের আওতাধীন ৯টি ওয়ার্ড সহ বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক ছাত্রলীগ নেতাকর্মী অংশ নেয়।

পাঠকের মতামত

অর্থাভাবে থেমে যায়নি চিকিৎসা, অসহায় প্রসূতির পাশে মানবিক চিকিৎসক উখিয়ার রুমি

আবারও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন কক্সবাজারের চিকিৎসক ডা. আরিফা মেহের রুমি। সংকটাপন্ন এক প্রসূতির পাশে ...

হলদিয়া পালংয়ের প্রশাসক পদে আলোচনায় এম. মনজুর আলম

রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং জনপ্রতিনিধি হিসেবে জনসম্পৃক্ততার কারণে কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ...

বোমা আতঙ্কে ট্রেনের যাত্রা বন্ধ, তল্লাশিতে মিলল ৬৭০০ পিস ইয়াবা

বোমাসদৃশ বস্তু থাকার সন্দেহে থামানো হয়েছিল কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের যাত্রা। পরে ট্রেনটির ...

উখিয়ায় মাদকবিরোধের জেরে দুই পক্ষের গোলাগুলি, অস্ত্র-কার্তুজসহ গ্রেপ্তার ৪

কক্সবাজারের উখিয়ার পালংখালীতে দুই পক্ষের মধ্যে প্রায় ৩০ মিনিট ধরে গোলাগুলির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে ...