প্রকাশিত: ২৯/০৬/২০১৬ ৯:০০ পিএম

mail.google.comমাহমুদুল হক বাবুল, উখিয়া

উখিয়ায় রেজু বিজিবির অভিযানে ৯,৬৫০ পিচ ইয়াবা সহ যুবককে আটক করতে সক্ষম হয়েছে। মঙ্গলবার গভীর রাতে সোনার পাড়া বাজার থেকে কক্সবাজার গামী একটি পিকাপ গাড়ী রেজু বিজিবি চেক পোষ্টের সামনে পৌছলে  ইয়াবা পাচারকারীদের অন্যতম গডফাদার উপজেলার রাজাপালং ইউনিয়নের উত্তর পুকুরিয়া গ্রামের আব্দুস ছালামের ছেলে আনোয়ারুল ইসলাম প্রকাশ হুন্ডি আনোয়ার ও গাড়ীর চালক দ্রুত পালিয়ে যায় বলে জানা যায়, এ সময় পাচার কাজে জড়িত কুমিল্লা মেঘনা থানা এলাকার মৃত ইসহাক মিয়ার ছেলে আবুল কালামকে আটক করেছে বিজিবি। সূত্রে ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে  জানা গেছে, পিকাপ ভর্তি ইয়াবার চালানটি উত্তর পুকুরিয়া হুন্ডি আনোয়ারের বাড়ী হইতে সোনার পাড়া সড়ক দিয়ে ঢাকার উদ্দেশ্য যাচ্ছিল বলে জানা যায়। এ ব্যাপারে রেজু বিজিবির সুবেদার আকতার বলেন, শিঘ্রই ইয়াবার সাথে জড়িত আনোয়ারকে খুঝে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে তিনি জানান।

পাঠকের মতামত

অর্থাভাবে থেমে যায়নি চিকিৎসা, অসহায় প্রসূতির পাশে মানবিক চিকিৎসক উখিয়ার রুমি

আবারও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন কক্সবাজারের চিকিৎসক ডা. আরিফা মেহের রুমি। সংকটাপন্ন এক প্রসূতির পাশে ...

হলদিয়া পালংয়ের প্রশাসক পদে আলোচনায় এম. মনজুর আলম

রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং জনপ্রতিনিধি হিসেবে জনসম্পৃক্ততার কারণে কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ...

বোমা আতঙ্কে ট্রেনের যাত্রা বন্ধ, তল্লাশিতে মিলল ৬৭০০ পিস ইয়াবা

বোমাসদৃশ বস্তু থাকার সন্দেহে থামানো হয়েছিল কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের যাত্রা। পরে ট্রেনটির ...

উখিয়ায় মাদকবিরোধের জেরে দুই পক্ষের গোলাগুলি, অস্ত্র-কার্তুজসহ গ্রেপ্তার ৪

কক্সবাজারের উখিয়ার পালংখালীতে দুই পক্ষের মধ্যে প্রায় ৩০ মিনিট ধরে গোলাগুলির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে ...