প্রকাশিত: ১৫/০৯/২০১৬ ৯:২৬ পিএম , আপডেট: ১৫/০৯/২০১৬ ৯:২৮ পিএম

উখিয়া নিউজ ডটকম::

কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পাতাবাড়ি বাজার থেকে মিয়ানমারে পাচার হচ্ছে ইউরিয়া সার। চলতি মৌসুমে সার সংকট না থাকায় পাচারের বিষয়টি ধামাচাপা পড়ে যাচ্ছে। এ সুযোগে পাচারকারী চক্র প্রতিদিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত সিএনজি,অটোরিকশা ও চাদের গাড়িতে করে সীমান্ত এলাকায় মজুদ করছে ইউরিয়া সার। বিজিবি সদস্যরা মাঝেমধ্যে অভিযান চালিয়ে যতসামান্য সার উদ্ধার করলেও বিপুল পরিমাণ সার পাচার হচ্ছে বলে গ্রামবাসী জানান।স্থানীয় জনগনের অভিযোগ,সার ডিলার না হয়েও পাতাবাড়ি বাজারের ব্যবসায়ী মোর্শদ আলম দোকানে সার মজুদ করে রাতের আধারে তা পাচার করে যাচ্ছে।১৫ সেপ্টেম্বর বিকাল ৩টায় মোর্শদ আলমের দোকানে সার মজুদের খবর পেয়ে উখিয়া কৃষি অফিসের কর্মকর্তারা তার দোকান থেকে ৬ বস্তা সার জব্দ করে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ১২ জন সারের পাইকারি ডিলারের পাশাপাশি উপজেলার প্রত্যন্ত গ্রামীণ জনপদে শতাধিক খুচরা ডিলার রয়েছে। চলতি মৌসুমে সারের চাহিদা কম থাকায় ব্যবসায়ীদের গুদামে সার মজুদ রয়েছে।কিন্ত ডিলারের বাইরে কিছু লোক মিয়ানমারে সার পাচারে জড়িয়ে পড়েছে।উপজেলার উপ-সহকারী কৃষি অফিসার নাসির উদ্দিন জানান, , স্থানীয় জনগনের অভিযোগের প্রেক্ষিতে পাতাবাড়ি বাজারে অভিযান চালিয়ে মোর্শেদ আলমের দোকান থেকে ৬ বস্তা সার জব্দ করা হয়েছে।

পাঠকের মতামত

অর্থাভাবে থেমে যায়নি চিকিৎসা, অসহায় প্রসূতির পাশে মানবিক চিকিৎসক উখিয়ার রুমি

আবারও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন কক্সবাজারের চিকিৎসক ডা. আরিফা মেহের রুমি। সংকটাপন্ন এক প্রসূতির পাশে ...

হলদিয়া পালংয়ের প্রশাসক পদে আলোচনায় এম. মনজুর আলম

রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং জনপ্রতিনিধি হিসেবে জনসম্পৃক্ততার কারণে কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ...

বোমা আতঙ্কে ট্রেনের যাত্রা বন্ধ, তল্লাশিতে মিলল ৬৭০০ পিস ইয়াবা

বোমাসদৃশ বস্তু থাকার সন্দেহে থামানো হয়েছিল কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের যাত্রা। পরে ট্রেনটির ...

উখিয়ায় মাদকবিরোধের জেরে দুই পক্ষের গোলাগুলি, অস্ত্র-কার্তুজসহ গ্রেপ্তার ৪

কক্সবাজারের উখিয়ার পালংখালীতে দুই পক্ষের মধ্যে প্রায় ৩০ মিনিট ধরে গোলাগুলির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে ...