প্রকাশিত: ৩১/০৮/২০১৬ ৮:৪৯ পিএম

mozammel pic, shamlapur, teknaf, 31,08,2016 [Max Width 320 Max Height 240]মোজাম্মেল হক বাহার,শামলাপুর::
উখিয়া জালিয়াপালং ইউনিয়নের মাদারবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে মুরগীর খামার নির্মাণ করছে স্থানীয় ভূমিদস্যু মৃত ঠান্ডা মিয়ার পুত্র আব্দুল আজিজ। স্কুল কমিটির সদস্যরা জানান, দীর্ঘ বৎসর ধরে অত্র বিদ্যালয়ের সামনের মাঠটিতে স্কুলের ছাত্র-ছাত্রীরা খেলাধুলা করে আসছে। সম্প্রতি সরকারি জমিটি এলাকার কয়েক প্রভাবশালীদের ছত্রছায়ায় জবরদখলের অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে উল্লেখিত ভূমিদস্যু। দেখা গেছে মুরগীর খামারে জন্য মাঠটির চারপাশে ইটের দেওয়াল দিয়ে ঘিরে রাখা হয়েছে। এর বিরুদ্ধে এলাকার জনপ্রতিনিধি ও গণমান্য ব্যক্তিবর্গ প্রতিবাদ করতে চাইলে তাদের হুমকি দেয় ভূমি দস্যু। গত ৩১ আগস্ট মাঠটি দখলমুক্ত করতে স্কুলের সামনে প্রতিবাদ মিছিল করে শিক্ষার্থীরা। এ ব্যাপারে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা চেমন বাহার পাখির কাছে জানতে চাইলে তিনি জানান, মাঠটি দখলমুক্ত করতে আমরা উপজেলা শিক্ষা অফিসার বরাবর অভিযোগ দাখিল করব। মাঠটি দখলমুক্ত করতে এলাকার সচেতন জনমহল, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...