প্রকাশিত: ০৩/০৭/২০১৬ ৩:১২ পিএম

বেলাল আজাদ, কক্সবাজার::

উখিয়া উপজেলার সমুদ্র উপকূলীয় জালিয়াপালং ইউনিয়নের মনখালী চাকমাপাড়া গ্রামে ২ দোকানে ডাকাতদল হানা দিয়ে আড়াই লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। ডাকাতির ঘটনাটি ঘটেছে ২ জুলাই শনিবার রাত ২টায়। এই ঘটনায় উখিয়া থানায় মামলা প্রস্ততি চলছে।
জানা গেছে, উখিয়া উপজেলা জালিয়াপালং ইউনিয়নের মনখালী চাকমাপাড়া গ্রামের হেডম্যান মইফু চাকমার পুত্র ইমন চাকমা ও অংফু ছিং চাকমার পুত্র বিলো চাকমার দোকানে শনিবার রাত ২টায় ১০/১২ জনের ডাকাতদল দোকানের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে উভয় দোকান থেকে নগদ টাকাসহ প্রায় আড়াই লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। স্থানীয় ইউপি মেম্বার মোঃ মুসা ডাকাতির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটি এলাকার দু’পক্ষের কোন্দলের অংশ কিনা খতিয়ে দেখা উচিত। তবে জালিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন চৌধূরী এবং ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আরিফুর রহমান ডাকাতির ঘটনা সম্পর্কে কিছুই জানেন না বলে জানান। এদিকে সংঘটিত ডাকাতির ঘটনায় ইমন চাকমা বাদী উখিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পাঠকের মতামত

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...
Single Page Footer