নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫/০৪/২০২৬ ৬:২৩ পিএম

চট্টগ্রামের পটিয়া উপজেলার শিকলবাহা খাল থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত এক নারীর পরিচয় অবশেষে শনাক্ত করেছে পুলিশ। নিহতের নাম হাসিনা আকতার (৩১)। তিনি কক্সবাজারের উখিয়ার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া এলাকার বাসিন্দা মফিজুর রহমানের মেয়ে।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে পটিয়া থানা পুলিশ তার পরিচয় নিশ্চিত করে। এর আগে মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার জিরি ইউনিয়নের কৈয়গ্রাম সংলগ্ন খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে খালে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। উদ্ধারকালে নিহতের পরনে লাল রঙের থ্রিপিস ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করে খালে ফেলে দেওয়া হয়েছে।

পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আকতার জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্ত হওয়ায় এখন হত্যার কারণ উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে তদন্ত জোরদার করা হয়েছে।

 

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

পাঠকের মতামত

নিষিদ্ধ ছাত্রলীগের সমাবেশের জেরে উখিয়ায় ১১৪ জনের বিরুদ্ধে মামলা

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সমাবেশকে কেন্দ্র করে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের ...

রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝির বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির অভিযোগ!

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের বি ব্লকের হেড মাঝি এনায়েত উল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজি, ...

টেকনাফের একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানের নামে কাউন্সিলর ও টেকনাফ যুবলীগের সাবেক সভাপতি একরামুল হক ...

মোহাম্মদ রশিদ -সভাপতি ও হারুন রশিদ -সাধারণ সম্পাদক নির্বাচিতউখিয়ায় গয়ালমারা রয়েল এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গয়ালমারা রয়েল এসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ...
Single Page Footer